ডোনাল্ড ট্রাম্পের ওয়েবসাইট থেকে মুসলিমবিরোধী বিবৃতি গায়েব
ডোনাল্ড ট্রাম্পের ওয়েবসাইট থেকে তার মুসলিমবিরোধী বিবৃতি মুছে ফেলা হয়েছে। অথচ ভোটের আগে মুসলিমবিরোধী নানা বক্তব্য, বিশেষ করে যুক্তরাষ্ট্রে বসবাসরত অবৈধ মুসলিমদের দেশ থেকে বের করে দেয়ার ঘোষণার মতো কিছু বক্তব্য দিয়ে ব্যাপক আলোড়ন ফেলেছিলেন তিনি।
ডোনাল্ড ট্রাম্পের ওয়েবসাইট থেকে তার বিবৃতি মুছে ফেলার বিষয়টি জানিয়েছে ইন্ডিপেন্ডেন্ট।
ইন্ডিপেন্ডেন্টের খবরে বলা হয়েছে, ওয়েবসাইটের যে পেজে ওই বিবৃতি ছিলো সেই পেজে যেতে চাইলে, তা এখন অন্য পেজে রিডেক্ট করছে।
৮ নভেম্বর ভোটের দিনও পেজটি পাওয়া যাচ্ছিল। পরে রাতে সেটি সরিয়ে ফেলা হয়।
তবে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে ট্রাম্পের বক্তব্য পাওয়া যায়নি। ট্রাম্পের ওয়েবসাইটের কোনো পেজ সরিয়ে ফেলার ঘটনা এবারই প্রথম নয়।
২৭৯ ইলেক্টোরাল ভোট পেয়ে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হতে যাচ্ছেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। অবশ্য ভোটের আগে সবক’টি জরিপে প্রতিদ্বন্দ্বী হিলারির চেয়ে পিছিয়ে ছিলেন তিনি। নির্বাচনের ফল আসার পর থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ট্রাম্পবিরোধী বিক্ষোভ চলছে।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 