News Bangla 24 BD | বাংলাদেশের বাণিজ্যে কতটা প্রভাব ফেলবেন ট্রাম্প? - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

বাংলাদেশের বাণিজ্যে কতটা প্রভাব ফেলবেন ট্রাম্প?


বিশ্বকে অবাক করে দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় বরাবরই মুক্ত বাণিজ্য নীতির বিরোধিতা করেছেন।

চীন, মেক্সিকো নিয়ে মন্তব্য করেছেন কোন ধরনের রাখঢাক না রেখেই। কথা বলেছেন ইউরোপের দেশগুলো নিয়েও যা বাংলাদেশের রপ্তানি খাতের অন্যতম বড় বাজার। আবার একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রেই বেশি পণ্য রপ্তানি করে বাংলাদেশ। এসব বিবেচনায় মিস্টার ট্রাম্পের অর্থনৈতিক নীতির প্রভাব কেমন হবে বাংলাদেশের রপ্তানি খাতে?

একজন শীর্ষ রপ্তানিকারক বলছেন রপ্তানির ক্ষেত্রে নেতিবাচক কোন প্রভাবের সুযোগ নেই বরং জিএসপি সুবিধার মতো বিষয়গুলো নিয়ে আলোচনার সুযোগ তৈরি হবে।

একজন গবেষক বলছেন যুক্তরাষ্ট্রের নীতি সবদেশেই প্রভাব ফেলে কিন্তু আপাতত বাংলাদেশের জন্য উদ্বেগের কিছু নেই।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ আলী তসলিম বলেন বাণিজ্যের জন্য যুক্তরাষ্ট্রের ওপর বাংলাদেশ সহ বিশ্বের বহু দেশই নির্ভরশীল, আর সে কারণেই তাদের নীতিগুলো কিছুটা হলেও প্রভাব ফেলবে।

অর্থনৈতিক নীতির প্রশ্নের মিস্টার ট্রাম্পের বক্তব্যে বাণিজ্য সংরক্ষণ নীতিও উঠে এসেছে বারবার, যা নিয়ে উদ্বেগ রয়েছে এশিয়ার দেশগুলোতে।

তিনি বিরোধিতা করেছেন চীনকে বাদ দিয়ে এশিয়ার ১২টি দেশের মধ্যে মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠার লক্ষে করা চুক্তি ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ বা টিপিপির।

বাংলাদেশের ব্যবসায়ীরা অনেকে মনে করেন টিপিপি হলে পোশাক খাতে বাংলাদেশের বড় প্রতিদ্বন্দ্বী কয়েকটি দেশ লাভবান হতো।

অধ্যাপক তসলিম বলছেন নির্বাচনী বক্তৃতায় অর্থনীতি ইস্যুতে মিস্টার ট্রাম্প এমন অনেক কিছু বলেছেন যেটি বাস্তবায়ন সহজ হবে না।

আর বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্রের নতুন সরকারের নীতি রপ্তানি খাতে কোন নেতিবাচক প্রভাব ফেলবে না বলে মনে করেন পোশাক রপ্তানিকারক ও পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ’র সাবেক সভাপতি আতিকুল ইসলাম।

তৈরি পোশাকের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ না হলেও ওবামা প্রশাসন বাংলাদেশের জন্য জিএসপি সুবিধা স্থগিতের যে সিদ্ধান্ত নিয়েছিলো সেটি ট্রাম্প প্রশাসনের সাথে আলোচনার মাধ্যমে সমাধান হলে সেটি বাংলাদেশের জন্য ইতিবাচক হবে বলে মন্তব্য করেন মিস্টার ইসলাম।

তার মতে এটি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে যা সার্বিক রপ্তানি বাড়াতেও ভূমিকা রাখবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ