News Bangla 24 BD | মাথার চুল ১১ফুট ৯ইঞ্চি! - News Bangla 24 BD
News Head
 ৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন জার্সি পরে নামাজ পড়া কি বৈধ? বাজেটে জনগণের লাভ-ক্ষতি পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি! ৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

রূপকথার রাজকুমারী সেই রুপানজেলের কথা নিশ্চিয়ই মনে আছে সবার! যার সোনা-রঙের চুল এতই লম্বা ছিল যে, দুর্গের জানালা দিয়ে তা ধরেই উঠে আসত তার স্বপ্নের ‘রাজকুমার’।

তবে এটা কোনো রূপকথার কাহিনী নয়। চীন দেশের শাংজি প্রদেশের নি লিনমেই যেন বর্তমানের রুপানজেল। তবে তার চুল কুচকুচে কালো। বয়স ৬০। মাঝারি গড়নের। আর মাথার চুল লম্বায় ১১ ফুট ৯ ইঞ্চি।

১৮ বছর ধরে তিনি চুল কাটেননি, জানালেন নি।

চুল রাখলেই শুধু হবে না। তার যত্নও নিতে হয়। নি লিনমেইয়ের দিনে প্রায় দু’ঘণ্টা লাগে লম্বা চুল ধুয়ে শুকাতে।তাছাড়া, লম্বা চুলের অসুবিধাও আছে প্রচুর। একবার তো অসাবধানতার ফলে, লিফটে আটকে গিয়েছিল তার লম্বা চুল।

নি লিনমেইয়ের আশা, তিনি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস-এ স্থান করে নেবেন তার এই লম্বা চুলের জন্য। তবে তার জন্য হয়ত তাকে আরও কয়েক বছর অপেক্ষা করতে হবে।

এখন পর্যন্ত ‘লম্বা চুল’-এর জন্য গিনেস বুকে নাম রয়েছে চীন দেশেরই জাই কিপিং-এর। ২০০৪ সালে তিনি এই রেকর্ড গড়েন ১৮ ফুট ৫.৫৪ ইঞ্চি লম্বা চুল দিয়ে।

এ বিভাগের অন্যান্য সংবাদ