খুলনাকে ১২৭ রানে আটকে দিলো তাসকিন-নবিরা
আজ দিনের প্রথম খেলায় চিটাগাং ভাইকিংসের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৭ রান করেছে মাহমুদউল্লাহর নেতৃত্বাধীন খুলনা টাইটান্স। জয়ের জন্য চিটাগংকে করতে হবে ১২৮ রান।
খুলনা টাইটান্স ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করলেও শেষ পর্যন্ত বেশি দূর এগোতে পারিনি। ৩৪ রানে খুলনার প্রথম উইকেট তুলে নেন মোহাম্মদ নবি। ওপেনার হাসানুজ্জামানকে ব্যাক্তিগত ৮ রানে ফেরানোর পর স্কোরবোর্ডে ৪ রান যোগ না হতেই নবির বলেই শুভাশীস রায়ের হাতে ধরা পড়েন শুভাগত হোম।
ব্যাটিংয়ে যথারীতি তিনি ব্যর্থ। ৪ বল খেলে করেছেন মাত্র ৩ রান। এরপর আবারও ৪ রানের ব্যবধানে আঘাত হানেন আব্দুর রাজ্জাক। তার বলে সরাসরি বোল্ড হয়ে যান আরেক ওপেনার রিকি ওয়েসেলস। আউট হওয়ার আগে তিনি ১৭ বলে ৪টি চারের মাধ্যমে করেন ২৭ রান।
অধিনায়ক মাহমুদ উল্লাহ রিয়াদ এবং অভিজ্ঞ অলক কাপালি মিলে বিপদ সামাল দেওয়ার চেষ্টা করেন। কিন্তু দলীয় ৫২ রানে তাসকিন আহমদের বলে তামিম ইকবালের হাতে ধরা পড়েন মাহমুদ উল্লাহ। ১০ বল খেলে তার রান মাত্র ৬। অধিনায়কের বিদায়ের পর হাল ধরার চেষ্টা করেন অলক। কিন্তু ৩৫ বলে ১টি চারের সাহায্যে ২৩ রান করেই সাজঘরে ফিরতে হয় তাকে। বোলার আবারও সেই নবি। ভূমিকা আছে তাসকিনেরও। ক্যাচটি তিনিই ধরেছেন।
এই ধসের পর জুটি গড়েন নিকোলাস পুরান এবং আরিফুল হক। এই দুজন মিলে দলের রান ৭৭ থেকে নিয়ে যান ১২৫ পর্যন্ত। ষষ্ঠ উইকেটে ৪৮ রানের জুটি গড়ার পথে পুরান করেন ৩০ বলে ২৯ রান। এরপর তিনি দুর্ভাগ্যজনক রান আউটের শিকার হন। বেশ মারকুটে ব্যাটিং করতে থাকা আরিফুল ১৫ বলে ১ চার এবং ২ ছক্কায় ২৫ রান করে অপরাজিত থাকেন।
চিটাগংয়ের বোলারদের মধ্যে নবি ৩ উইকেট এবং তাসকিন ২ উইকেট নেন।
দিনের দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টায়। মুখোমুখি হবে ফর্মের তুঙ্গে থাকা সৌম্য সরকারের দল রংপুর রাইডার্স এবং সাকিব আল হাসানের ঢাকা ডাইনামাইটস। ম্যাচগুলো সরাসরি দেখা যাচ্ছে চ্যানেল নাইন এবং সনি সিক্স এ।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 