ফ্র্যাঞ্চাইজির সঙ্গে দ্বন্দ্ব চরমে : হোটেল ছেড়ে বাসায় মাশরাফি
বিপিএলের চলতি আসরে টানা তিন ম্যাচে কোনো জয়ের দেখা পায়নি বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টানা হারের পর থেকেই দলের একাদশ নির্বাচন নিয়ে ফ্র্যাঞ্চাইজি আর অধিনায়ক মাশরাফির মধ্যে দ্বন্দ্ব চরমে। এবার দল নির্বাচনে ফ্র্যাঞ্চাইজির হস্তক্ষেপের কারণে রাগে-ক্ষোভে দুপুর ১টায় টিম হোটেল ছেড়ে বাসায় চলে এসেছেন কুমিল্লার অধিনায়ক মাশরাফি।
মাশরাফি বলেন, ‘আমি টিম হোটেল ছেড়ে বাসায় চলে এসেছি। আজকের ম্যাচে খেলবো কী খেলবো না- এখন বলতে পারছি না। তবে এ অবস্থায় কী করে খেলি বলুন?’
কী অবস্থা, এমন প্রশ্নে মাশরাফির ঝাঁঝালো জবাব, ‘আমাকে বলা হয়েছে, ফ্র্যাঞ্চাইজি যে টিম দেবে, তা নিয়েই খেলতে হবে। আর তাদের দেওয়া দলে নেই সোহেল তানভীরের মতো পারফরমার। আপনি পরিসংখ্যান দেখুন, চলতি আসরে এখন পর্যন্ত সফল খেলোয়াড় সে। তাকে ছাড়া দল সাজানোর প্রশ্নই ওঠে না। চাপিয়ে দেওয়া দল নিয়ে আমি মাঠে নামতে পারবো না।’
রাগ-ক্ষোভ নিয়ে দেশসেরা এই অধিনায়ক আরও বলেন, ‘আমার ক্যারিয়ারে কখনো কোনো অনৈতিক সিদ্ধান্ত নেইনি। দল নিয়ে মালিকদের এমন চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। তাই হোটেল ছেড়ে চলে এসেছি।’
উল্লেখ্য, আজ সন্ধ্যা ৭টায় সাকিবের ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে মাঠে নামবে মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 