ট্রাম্পের জয়ের পর প্রথম হেইটক্রাইমের শিকার বাংলাদেশি ছাত্রী!
ডেস্ক: নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকেই একের পর এক মুসলমান-বিরোধী বক্তব্য দিয়েছেন ট্রাম্প। আমেরিকায় মুসলমানদের ঢুকতে না দেয়ারও আহ্বান জানিয়েছিলেন তিনি। কিন্তু নির্বাচনের জয় লাভ করার পর ট্রাম্পের সেই মুসলমান-বিরোধী বক্তব্য ওয়েবসাইট থেকে উধাও হয়ে যায়। ধারণা কর হয়, নির্বাচনী প্রতিশ্রুতিগুলো থেকে সরে আসছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এরইমেধ্য যুক্তরাষ্ট্রে হেইটক্রাইমের শিকার হয়েছেন এক হিজাব পরিহিত বাংলাদেশি ছাত্রী। গত কয়েক মাসে এরকম আরও কয়েকটি হেইটক্রাইমের ঘটনা ঘটেছে। খবর এনা’র।
৮ নভেম্বরের ভোটে জয়ী হবার চতুর্থ দিনে গতকাল হিজাব পরায় বাংলাদেশি বংশদ্ভূত এক কলেজছাত্রী নিউইয়র্কে হেইটক্রাইমের শিকার হয়েছেন। তার নাম ফাহিমা নিজাম। ১০ নভেম্বর কিউ ৪৩ বাসে করে তিনি কলেজে যাবার পথে এ ঘটনা ঘটে।
ফাহিমার পরিবার বলছে, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়ী হবার পর প্রথম এই ঘটনা ঘটলো। বিষয়টি আইন-শৃঙ্খলা বাহিনী তদন্ত করছে। প্রসঙ্গত, ফাহিমা নিউইয়র্কের বেলরোজে থাকেন এবং তার বাবা-মা বাংলাদেশ থেকে ইমিগ্র্যান্ট হয়ে আমেরিকায় এসেছিলেন।
আমেকিার প্রভাবশালী পত্রিকা ‘ডেইলি নিউজ’র রিপোর্ট থেকে জানা যায়, ফাহিমা বাসে করে ম্যানহাটনে হান্টার কলেজে যাচ্ছিলেন। বাসেই দুই শেতাঙ্গ আমেরিকান (স্বামী-স্ত্রী) তার কাছে এসে তাকে চিৎকার করে বলতে থাকে তার মাথা থেকে হিজাব খুলে ফেলার জন্য। তারা ফাহিমার সাথে চিৎকার-চেঁচামেচি করতে থাকে। বলতে থাকে, মাথা থেকে বিরক্তিকর এই জিনিস খুলে ফেল। ফাহিমা তার হিজাব না খুলেই প্রতিবাদ জানায়। এই ঘটনা সে বাসায় এসেই তার পরিবারকে জানায়। পুরো ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ফাহিমাকে নিগ্রহের এই ঘটনা লন্ডনের ডেইলি মিররসহ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 