নিউজিল্যান্ড ক্রিকেটে প্রথম নারী সভাপতি
ডেস্ক: নিউজিল্যান্ড ক্রিকেটে প্রথম নারী সভাপতি হিসেবে নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন ডেবি হকলি। ডেবি হকলি দেশটির জাতীয় দলের সাবেক অধিনায়ক ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের হল অফ ফেমে জায়গা করে নিয়েছেন।
কিউই ক্রিকেটের ১২২ বছরের ইতিহাসে এই প্রথম কোন নারী সভাপতি হিসেবে নির্বাচিত হলেন। ক্যান্টাবিউরি ক্রিকেট থেকে হকলিকে মনোনয়ন দেয়া হয়েছিল।
বুধবার ক্রাইস্টচার্চে বোর্ডের বার্ষিক সাধারণ সভায় তিন বছরের জন্য হকলিকে নিয়োগ দেয়া হয়েছে। ৫৪ বছর বয়সী হকলি সভাপতি পদে স্টিফেন বুকের স্থলাভিষিক্ত হয়েছেন।
২১ বছরের ক্রিকেটীয় ক্যারিয়ারে হকলি ১৯টি টেস্ট ও ১১৮টি ওয়ানডেতে নিউজিল্যান্ডকে প্রতিনিধিত্ব করেছেন। দুটি ফর্মেট মিলিয়ে তার ব্যাট থেকে এসেছে ৫ হাজারেরও বেশি রান।
বার্ষিক সভায় শুধুমাত্র হকলি নন নিউজিল্যান্ড নারী দলের আরেক সাবেক সদস্য ইনগ্রিড ক্রোনিন-নাইট বোর্ডের পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন। ৩৯ বছর বয়সী ক্রোনিন-নাইট ২০০৮ সালে নিউজিল্যান্ডের হয়ে তিনটি ওয়ানডে ম্যাচে অংশ নিয়েছেন।
এদিকে নিউজিল্যান্ড ক্রিকেটের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অকল্যান্ডের বাণিজ্যিক আইনজীবী গ্রেগ বারক্লে। ২০১২ সাল থেকে বারক্লে নিউজিল্যান্ড ক্রিকেটের পরিচালক হিসেবে কাজ করেছেন। ২০১৫ আইসিসি বিশ্বকাপ ক্রিকেটেরও পরিচালক ছিলেন বারক্লে। বাসস।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 