News Bangla 24 BD | ইরাকে বিয়েবাড়িতে গাড়ি বোমা হামলায় নিহত ৪০ - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

ইরাকের আমিরিয়াত আল ফাল্লুজাহতে এক পুলিশ কর্মকর্তার বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় কমপক্ষে ৪০ জন নিহত ও আরো অন্তত ৬০ জন আহত হয়েছেন। পুলিশ সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল-জাজিরা।

বৃহস্পতিবার ফাল্লুজাহ থেকে ৩৫ কিলোমিটার দক্ষিণে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। তবে পুলিশের দাবি, ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড লেভান্ত (আইএসআইএল) এই হামলার জন্য দায়ী।

সূত্রের খবরে প্রকাশ, আমিরিয়াত আল ফাল্লুজাহ সরকার সমর্থিত সুন্নি উপজাতিদের এলাকা। এখানে গত দুই বছরেরও বেশি সময় ধরে আইএসআইএলের বিরুদ্ধে লড়াই করেছে ওই সুন্নি উপজাতি। গত জুনে তারা আইএসআইএলকে ওই এলাকা ছাড়া করে।

ইরাকে বর্তমানে আইএসআইএলের একমাত্র শক্ত ঘাঁটি মসুল। ইরাকের সরকারি বাহিনী ও কুর্দি পেশ মারগা সেনারা মসুল পুনর্দখলে ইতিমধ্যে অভিযান চালাচ্ছে। মসুলের বেশ কিছু এলাকা উদ্ধারও সম্ভব হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ