News Bangla 24 BD | ঢাকাকে ৯ রানে হারিয়েছে খুলনা - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

বিপিএলের ১৮তম ম্যাচে সাকিব আল হাসানেরটাইটান ঢাকাকে ৯ রানে হারিয়ে জয় তুলে নিয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা স। ৮৩ রানেই ৭ উইকেট হারিয়ে বিপাকে পড়া ঢাকার হয়ে শেষ দিকে ঝড় তুললেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি সেক্কুগে প্রসন্ন।

শনিবার দুপুর একটায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পয়েন্ট টেবিলের চারে থাকা খুলনার দলপতি মাহমুদুল্লাহ রিয়াদ।

আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে খুলনা টাইটানস ১৫৭ রান সংগ্রহ করে। দলের হয়ে অর্ধশতক হাঁকান দলপতি মাহমুদুল্লাহ রিয়াদ। ৪৪ বলে চারটি চার আর চারটি ছক্কায় ৬২ রান করে আউট হন তিনি। এছাড়া, ওপেনার ফ্লেচার ২০, শুভাগত ২৪, পুরান ১৬ এবং তাইবুর অপরাজিত ২১ রান করেন। ঢাকার বোলার ব্রাভো ২টি এবং সানজামুল ও শহিদ ১টি করে উইকেট নেন।

জবাবে খুলনার বোলিং তোপে পড়ে দলীয় ৮৩ রানেই ৭ উইকেট হারিয়ে বিপাকে পড়া ঢাকার হয়ে সেক্কুগে প্রসন্ন ২২ বলে সাতটি ছক্কায় ৫৩ রানের ঝোড়ো ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি। এছাড়া মোসাদ্দেক ২৮ বলে ৩৫ রান, ম্যাট কোলস ১১ এবং সানজামুল ১২ রান করেন। সাকিবসহ বাকি কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। যাতে ৫ বল বাকি থাকতে ১৪৮ রানেই গুটিয়ে যায় ঢাকার ইনিংস। ফলে ৯ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে মাহমুদুল্লাহর খুলনা। দলের হয়ে কেভন কুপার ও মোশাররফ রুবেল ৩টি করে এবং জুনাইদ খান, শফিউল ইসলাম, তাইবুর রহমান ১টি করে উইকেট লাভ করেন।

ম্যাচ সেরা হয়েছেন- ৪ ওভারে ৩১ রান দিয়ে ৩ উইকেট নেয়া টাইগার বাঁহাতি স্পিনার মোশাররফ হোসাইন রুবেল।

এদিকে এই জয়ের ফলে ৫ ম্যাচে ৪ জয় নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে অবস্থান করছে খুলনা। অন্যদিকে হেরেও ৬ ম্যাচে ৪ জয় নিয়ে টেবিলের শীর্ষেই রয়েছে সাকিবের ঢাকা।

এ বিভাগের অন্যান্য সংবাদ