News Bangla 24 BD | ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯১ - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

ভারতের কানপুরে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯১ জনে। আহত হয়েছেন আরও প্রায় শতাধিক যাত্রী। আহতদের বেশ কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ট্রেনের ধ্বংসস্তূপ থেকে আটকে পড়া যাত্রীদের উদ্ধার কাজ এখনও চলছে।

রোববার (২০ নভেম্বর) ভোরে পুখরাইয়ার কাছে পটনা-ইনদোর এক্সপ্রেসের ১৪টি বগি লাইনচ্যুত হলে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও রেল কর্মকর্তারা জানান, ট্রেনটি ইনদোর থেকে পটনা যাচ্ছিল। রবিবার ভোর সোয়া ৩টার দিকে মালাসার ও পুখরাইয়া স্টেশনের মাঝে ট্রেনটির ১৪টি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার সময় বেশিরভাগ যাত্রী ঘুমাচ্ছিলেন। একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে। ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন রেলের উচ্চপদস্থ কর্মকর্তারা।

জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা দলজিৎ সিং চৌধুরি জানান, গ্যাস কাটারসহ ভারী যন্ত্রপাতি দিয়ে ট্রেনের ধ্বংসস্তুপে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে।

দুর্ঘটনার পর ভারতের রেলমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব টুইটে নিকটবর্তী রাজ্যকে উদ্ধার কাজে সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী নিহতদের পরিবারকে ৫ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন। পাশাপাশি গুরুতর আহতদের ৫০ হাজার ও অল্প আহতদের ২৫ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেওয়া হবে।

মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী নিহতদের পরিবারের জন্য ২ লাখ, গুরুতর আহতদের ৫০ হাজার রুপি ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন।

ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রীও ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন। রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিহতদের পরিবারকে সাড়ে তিন লাখ ও গুরুতর আহতদের ৫০ হাজার রুপি করে দেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ