আলেপ্পোতে বিদ্রোহীদের রকেট হামলায় ৭ শিশু নিহত
সিরিয়ার সরকার নিয়ন্ত্রিত আলেপ্পো নগরীর পশ্চিমাঞ্চলের রোববার একটি স্কুলে বিদ্রোহীদের রকেট হামলায় অন্তত সাত শিশু নিহত হয়েছে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এ খবর জানায়।
রাষ্ট্রীয় টেলিভিশনে প্রথমে ১০ জন নিহত হয় বলে জানানো হয়। তবে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা পরে জানায়, সাত শিশু ও এক নারীসহ মোট আটজন নিহত হয়েছে।
পুলিশ সূত্রের বরাত দিয়ে সানা জানায়, ফুরকান এলাকায় একটি স্কুলে ওই রকেট হামলা হয়। এতে অন্তত ৩২ জন আহত হয়েছে।
সংবাদ সংস্থাটি আলেপ্পো নগরীর পশ্চিমাঞ্চলেও রকেট হামলা হয়েছে। ব্রিটেন-ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসও এই রকেট হামলায় সাত শিশু নিহত হওয়ার খবর জানিয়েছে।
আলেপ্পোর পূর্বাঞ্চলে সরকারি বাহিনী গত মঙ্গলবার হামলা জোরদার করেছে। সিরিয়ান অবজারভেটরি জানায়, সরকারি বাহিনী সর্বশেষ হামলা শুরুর পর থেকে পূর্ব আলেপ্পোতে অন্তত ১০৩ শিশু নিহত হয়েছে। এএফপি।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 