News Bangla 24 BD | চীনে সড়ক দুর্ঘটনা, নিহত ১৭ - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

ডেস্ক: চীনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৭ জন নিহত ও আরো ৩৭ জন আহত হয়েছে। বৈরী আবহাওয়ায় ৫৬টি গাড়ি একে অপরকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানায়, দেশের উত্তরাঞ্চলীয় শানজি প্রদেশে কুয়াশা ও বৃষ্টিপাতের কারণে মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনা ঘটে।

এ প্রদেশে কুনমিংয়ের সাথে বেইজিংয়ের একটি মহাসড়কের সংযোগ রয়েছে। সোমবার এ দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে তোলা বিভিন্ন ছবিতে দেখা যায়, দুর্ঘটনার কবলে পড়া গাড়িগুলো রাস্তার ওপর এলোমেলো অবস্থায় রয়েছে। এসবের কোনটি দুমড়ে-মুচড়ে গেছে, আবার কোনটি উল্টে গেছে। সিনহুয়ার খবরে বলা হয়, আহত ৩৭ জনের অবস্থা চিকিৎসা দেয়ার পর স্থিতিশীল রয়েছে।

চীনে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, ২০১৩ সালে চীনে সড়ক দুর্ঘটনায় ২ লাখ ৬০ হাজারের বেশি লোক নিহত হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ