News Bangla 24 BD | রাস্তায় তরুণীকে বিবস্ত্র করেছে পুলিশ! (ভিডিও) - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

ভিড়েঠাসা রাস্তায় তরুণীকে বিবস্ত্র করলেন এক পুলিশকর্মী। তরুণীর ‘অপরাধ’ তিনি পুলিশের পোশাক পরে ঘুরে বেড়াচ্ছেন। প্রতিবাদ করেও সেই পোশাক শরীরে রাখতে পারলেন না তরুণী। পুলিশ নাছোড় বান্দা। সবার সামনে পোশাক খুলে ফেলতে বাধ্য করলেন।

এক পর্যায়ে রাস্তার লোকজন এসে প্রতিবাদ শুরু করলেন। তারপর যা ঘটলো তা শুনলে রীতিমতো হাসি আসবে। হেসেছিলেন ওই ঘটনা প্রত্যক্ষ করা জনতাও।

লন্ডনের ব্যস্ত রাস্তায় প্রতিদিনের মতোই মানুষের ঢল নেমেছে। আচমকা পুলিশের ইউনিফর্ম পরা এক যুবতীকে থামালেন এক ব্যক্তি। পরিচয় দিতেই জানা গেল, তিনি একজন সাদা পোশাকের পুলিশকর্মী। জানালেন, পুলিশ না হয়ে তিনি পোশাক পরে আইনভঙ্গ করেছেন। শুধু তাই নয়, গরম আবহাওয়ায় এমন পোশাক পরে তিনি রীতিমতো অন্যায় করেছেন।

অভিযোগ শুনে প্রতিবাদ করতে শুরু করলেন যুবতী। বোঝানোর চেষ্টা করলেন, নিতান্ত শখের কারণেই তিনি পুলিশের পোশাক পরেছেন। কিন্তু কোনও যুক্তিই শুনতে রাজি হলেন না সাদা পোশাকের অফিসার।

ওই নারীকে দাঁড় করিয়ে প্রথমে জেরা করলেন। তার পর তাকে বাধ্য করলেন একে একে ইউনিফর্ম খুলে ফেলতে। পথচলতি ভিড়ের মাঝে দাঁড়িয়ে খোলা রাস্তায় বিবস্ত্র হলেন যুবতী। এর পরে তাকে গ্রেফতারও করা হল। পুলিশ অফিসার জানালেন, ওই নারী পেশায় একজন স্ট্রিপার। ডান্স বারে নগ্ন হয়ে তিনি নাচেন। এমন গরম আবহাওয়ায় তিনি পুরোদস্তুর ইউনিফর্ম চড়িয়ে আইনভঙ্গ করেছেন।

পুলিশের এই কাণ্ড দেখে আশেপাশে অনেকেই অবাক হলেন। এক নারী সরাসরি ওই অফিসারকে চ্যালেঞ্জ করে বললেন, এমন আচরণ পুলিশের এখতিয়ারের মধ্যে পড়ে না। ধীরে ধীরে গণ্ডগোল বাড়তে শুরু করল। বেশ কিছু মানুষ পুলিশের আচরণের প্রতিবাদে ফেটে পড়লেন।

ঠিক সেই সময় ছুটে এলেন ক্যামেরাম্যান। জানালেন, বাস্তব নয়, ইউ টিউবের একটি ‘ট্রোলিং ভিডিয়ো’ তৈরির জন্য তারা শ্যুটিং করছেন। এতক্ষণে হাসি ফুটল জনতার। এতক্ষণ যারা প্রতিবাদ করছিলেন, এবার তারাই মুখর হলেন সরস টিপ্পনিতে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিওটি।

এ বিভাগের অন্যান্য সংবাদ