News Bangla 24 BD | ইরানে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ১৫ - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

ইরানে দুই ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো বহু মানুষ। শুক্রবার সকালে দেশটির উত্তর-মধ্যাঞ্চলীয় প্রদেশ মেসনানে ওই দুর্ঘটনা ঘটেছে।

নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা ব্যক্ত করেছে স্থানীয় গণমাধ্যমগুলো। খবর রয়টার্সের।

ইরানের রেড ক্রিসেন্টের প্রধান আলি আসগর আহমাদি আধা সরকারি সংবাদ মাধ্যম মেহেরকে জানিয়েছেন, যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন নিহত এবং আরো ২০ জন আহত হয়েছে।

এদিকে, ফারস নিউজ এজেন্সি জানিয়েছে, দুর্ঘটনায় অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে। তাদের আশেপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর ১শ’ যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে দুর্ঘটনার সময় ট্রেন দু’টিতে মোট কতজন যাত্রী ছিল তা জানা যায়নি।

এ বিভাগের অন্যান্য সংবাদ