বরিশালকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে খুলনা
বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে খুলনা টাইটান্সের কাছে আবারও হেরেছে বরিশাল বুলস। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে চলে এসেছে মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা। বরিশালের দেয়া ১২০ রানের টার্গেট মাত্র ৪ উইকেট হারিয়ে ৮ বল হাতে রেখেই টপকে যায় খুলনা।
শুক্রবার দিনের দ্বিতীয় খেলায় টসে জয়লাভ করেন বরিশাল বুলসের অধিনায়ক মুশফিকুর রহিম। তিনি প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৯ রান সংগ্রহ করে বরিশাল।
ব্যাট করতে নেমে খুলনার বোলারদের বোলিং তোপে পড়ে বরিশালের ব্যাটসম্যানরা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বরিশাল। দলীয় ১৮ রানে জুনায়েদ খানের বলে আউট হয়ে ফিরে যান ডেভিড মালান। মাত্র ৭ রান করেন মালান।
দলীয় ২৪ রানে শফিউল ইসলামের বলে আউট হন জীবন মেন্ডিস। তিনি মাত্র ১৪ রান করেন। এরপর শাহরিয়ার নাফিস এবং মুশফিকুর রহিম দলের হাল ধরার চেষ্টা করেন। তাদের জুটিতে আসে ৪২ রান। এই জুটি ভাঙেন মোশাররফ হোসেন রুবেল। নাফিসকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন রুবেল। নাফিস ২৩ রান করেন।
এরপর ব্যক্তিগত ৩১ রানে মুশফিক রান আউট হলে বরিশালের রানের চাকাও থেমে যায়। শেষদিকে পেরেরা এবং এনামুলের ব্যাটে ভর করে ১১৯ রান তোলে বরিশাল। এনামুল ২০ এবং পেরেরা ১৭ রানে অপরাজিত থাকেন।
১২০ রানের সহজ টার্গেটে ব্যাট করতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় খুলনা। দলের হয়ে ব্যাটিং শুরু করেন তাইবুর রহমান ও হাসানুজ্জামান। ওপেনার হাসানুজ্জামানকে ফিরিয়ে উইকেটের খাতা খোলেন তাইজুল ইসলাম। ইনিংসের প্রথম ওভারে বোল্ড হওয়ার আগে খুলনার এই ওপেনার করেন ৪ রান। ইনিংসের চতুর্থ ওভারে বিদায় নেন রিকি ওয়েসেলস। রুম্মন রইসের বলে বোল্ড হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৫ রান। দলীয় ১৬ রানের মাথায় দুই উইকেট হারায় খুলনা।
ইনিংসের নবম ওভারে রানআউট হয়ে সাজঘরে ফেরেন তাইবুর রহমান। খুলনার এই ওপেনারকে ফেরান মুশফিক। ২৫ বলে দুই বাউন্ডারিতে ২১ রান করেন তিনি। দলীয় ৪৯ রানের মাথায় তৃতীয় উইকেটের পতন ঘটে।
এরপর জুটি গড়ে দলকে জয়ের পথে নিতে থাকেন শুভাগত হোম এবং দলপতি মাহমুদুল্লাহ রিয়াদ। এই জুটি থেকে আসে ৫৭ রান। ইনিংসের ১৭তম ওভারে বিদায় নেন ৪০ রান করা শুভাগত হোম। রুম্মনের বলে বোল্ড হওয়ার আগে শুভাগত ৩৪ বলে ৫টি চার আর একটি ছক্কায় তার ইনিংসটি সাজান। মাহমুদুল্লাহ রিয়াদ ৩৫ বলে একটি চার আর ২টি ছক্কায় করেন অপরাজিত ৩৬ রান। ৮ রানে অপরাজিত থাকেন নিকোলাস পুরান।
আগের ম্যাচে রাজশাহী কিংসের ছুঁড়ে দেওয়া ১৬৩ রানের চ্যালেঞ্জ টপকাতে পারেনি শীর্ষে থাকা রংপুর রাইডার্স। বিপিএলের ২৫তম ম্যাচে ড্যারেন স্যামি-সাব্বির রহমান-মেহেদি হাসান মিরাজদের রাজশাহীর বিপক্ষে ১২ রানে হেরেছে সৌম্য সরকার-মোহাম্মদ মিঠুন-নাঈম ইসলামের রংপুর। টস হেরে ব্যাট করা রাজশাহী কিংস শীর্ষে থাকা রংপুরের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে তোলে ১৬২ রান। ব্যাট হাতে ঝড় তোলেন রাজশাহীর দলপতি ক্যারিবীয়ান তারকা ড্যারেন স্যামি। রংপুরের মোহাম্মদ মিঠুন অর্ধশতক হাঁকিয়ে অপরাজিত থাকলেও ৫ উইকেট হারিয়ে তাদের ইনিংস থামে ১৫০ রানে।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 