ইরানে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪৪
ইরানের উত্তরাঞ্চলে দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪৪ জনে হয়েছে। এতে আহত হয়েছে ১০৩জন। দেশটির রাজধানী তেহরান থেকে ২৫০ কিলোমিটার (১৫০ মাইল) পূর্বে মেসনান প্রদেশের একটি স্টেশনে অপর একটি ট্রেনের সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। খবর রয়টার্সের।
বিবিসির খবরে বলা হয়েছে- প্রত্যন্ত অঞ্চল হওয়ায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে বলে কর্মকর্তারা বলছেন। এদিকে দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি দুর্ঘটনার বিষয়ে তদন্ত করার নির্দেশ দিয়েছেন।
রাজ্য গভর্নর মো. রেজা খাবাজ বলেন, যান্ত্রিক ত্রুটি ও তীব্র শীতের কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে।
উল্লেখ্য, ওই স্টেশনটি রাজধানী তেহরান ও উত্তর-পূর্ব মাশহাদ প্রদেশের মধ্যে যোগাযোগের প্রধান লাইন।
এ বিভাগের অন্যান্য সংবাদ

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 