News Bangla 24 BD | কাস্ত্রোর শেষ শ্রদ্ধায় লাখো মানুষ - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

কিউবার প্রয়াত বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর প্রতি শেষ শ্রদ্ধা জানানোর অনুষ্ঠানে নেতৃত্ব দিচ্ছেন তার ভাই প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো।

ভক্ত, সমর্থক, গুণগ্রাহী ও বিদেশি রাষ্ট্রপ্রধানরা শেষ শ্রদ্ধা জানানোর অনুষ্ঠানে যোগ দিয়েছেন। সান্তিয়াগো শহরে সেই স্থানে ফিদেল কাস্ত্রোর দেহভস্ম রাখা হয়েছে, যেখান থেকে বিপ্লব শুরু করেছিলেন এবং রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন।

ফিদেলের নেতৃত্বে বিপ্লবের মাধ্যমে যে সাম্যবাদী নীতি ও লক্ষ্য স্থির হয়, কিউবায় তা জারি রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন তার ভাই কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো।

২৫ নভেম্বর ফিদেল কাস্ত্রোর মহাপ্রয়াণ হয়। তার মৃত্যুতে ৪ ডিসেম্বর পর্যন্ত জাতীয় শোক ঘোষণা করা হয়। ফিদেলের দেহভস্ম রাজধানী হাভানায় চার দিন রাখা হয়, যেখানে তার প্রতি শ্রদ্ধা জানায় সবস্তরের মানুষ। শনিবার তার দেহভস্ম সান্তিয়াগো শহরে আনা হয়। স্থানীয় সময় ৪ ডিসেম্বর রোববার এ শহরে তার ভস্মাধার সমাহিত করা হবে।

রাইল কাস্ত্রো জানিয়েছেন, কিউবায় ফিদেলের কোনো মূর্তি, ভাস্কর্য বা স্মৃতিফলক করা হবে না। মৃত্যুর আগে ফিদেল নিজেই এ ধরনের কোনো কাজ করতে নিষেধ করে গেছেন। রাউল বলেন, ‘বিপ্লবের নেতা ব্যক্তিকে মূর্তিমান করার প্রথার ঘোর বিরোধিতা করতেন।’ তিনি আরো বলেন, তার নামে কোনো রাস্তার নামকরণও করা হবে না।সান্তিয়াগোর রাস্তায় জড়ো হয়ে লাখো মানুষ স্লোগান দেন, ‘দীর্ঘজীবী হও ফিদেল’, ‘আমিই ফিদেল’।

এ বিভাগের অন্যান্য সংবাদ