News Bangla 24 BD | দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত


সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে দুটি বাসের সংঘর্ষে তিন বাংলাদেশিসহ অন্তত পাঁচজন নিহত হয়েছে। নিহত অপর দু’জন ভারতের নাগরিক।

রোববার (০৪ ডিসেম্বর) স্থানীয় সময় ভোরে দুবাইয়ের আল রাবাত সড়কে এ দুর্ঘটনায় আরও সাতজন আহত হয়েছে বলে খালিজ টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, নিহত তিন বাংলাদেশির মধ্যে একজনের নাম মুদাসিসি (৪৯)। তাঁর বাড়ি শরিয়তপুর জেলায়।

রশিদিয়া পুলিশ স্টেশনের পরিচালক ব্রিগেডিয়ার সা​ইদ বিন সুলেমানের উদ্ধৃতি দিয়ে খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, ক্লিনকো ক্লিনিং সার্ভিসেস অ্যান্ড বিল্ডিং মেইনটেন্যান্স নামের একটি কোম্পানির বাস প্রতিষ্ঠানটির ১৯ জন কর্মী ও শ্রমিকদের নিয়ে যাচ্ছিল। আল রাবাত সড়কে ওই বাসটির সঙ্গে অপর একটি বাসের সংঘর্ষ হয়। দুবাই ফেস্টিভ্যাল সিটির একটি ভবনে কাজ করতে যাচ্ছিলেন ওই কোম্পানির কর্মী ও শ্রমিকেরা। কর্মস্থল থেকে মাত্র এক কিলোমিটার দূরে দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ কর্মকর্তা সাইদ বিন সুলেমান বলেন, ‘ভোর পাঁচটায় দুবাইয়ের পুলিশ ওই দুর্ঘটনার খবর পায়। এর পরপরই টহল পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে ছুটে যায়। চারজন শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অপর এক শ্রমিক হাসপাতালে মারা যান।

এ বিভাগের অন্যান্য সংবাদ