সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ছিল মিয়ানমার সীমান্তে নাফ নদীর তীরে মুখ থুবড়ে পড়ে থাকা একটি রোহিঙ্গা শিশুর। এবার তার পরিচয় পাওয়া গেছে। মাত্র ১০ মাসের ছোট্ট সেই শিশুটির নাম তোহাইত।
জানা যায়, মিয়ানমার সেনাবাহিনীর নৃশংসতা থেকে বাঁচতে রোহিঙ্গাদের ১৫ জনের একটি দল বাংলাদেশের দিকে আসার চেষ্টা করছিল। রোববার রাতে মংডুর এই রোহিঙ্গারা একটি নৌকায় চেপে বসে কিছুদূর যেতেই নাফ নদীতে নৌকাটি ডুবে যায়। এ ঘটনায় দুই শিশুসহ এক ডজনেরও বেশি রোহিঙ্গার প্রাণহানি ঘটেছে বলে ধারণা ভূক্তভোগীদের।
পরে নাফ নদীর মিয়ানমার অংশের তীরে মুখ থুবড়ে পড়ে থাকতে দেখা যায় হলুদ রঙের একটি শার্ট পরিহিত ওই শিশুকে। এরপর থেকেই ছোট্ট ওই শিশুর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ নিয়ে অনেকেই নানা মত তুলে ধরে সমালোচনা করছেন। কেউ কেউ আবার ‘জাতিগত নিধনের’ শিকার রোহিঙ্গাদের প্রতীক ওই শিশুকেই বলছেন ‘আয়লান রোহিঙ্গা’।
মালয়েশিয়াভিত্তিক রোহিঙ্গা ভিশন টিভির মাধ্যমে এই ছবিটি প্রচার হয়েছে যা এরইমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। শিশু হত্যার এই বিভৎস চিত্র দেখে অনেকেই মিয়ানমারের হাত থেকে রোহিঙ্গা শিশুদের উদ্ধারে দেশটিতে জাতিসংঘের হস্তক্ষেপেরও দাবি জানিয়েছেন।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 