লাখো তামিলের ‘আম্মা’ জয়ললিতা আর নেই
ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা আর নেই। সোমবার (০৫ ডিসেম্বর) রাতে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।
রবিবার বিকেল পাঁচটায় হৃদরোগে আক্রান্ত হন জয়ললিতা। তখন তিনি চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে নেওয়া হয় জয়ললিতাকে।
বেশ কয়েক মাস ধরেই চেন্নাইয়ের এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। গত সেপ্টেম্বরে শারীরিক অবস্থা কিছুটা ভালো হওয়ায় জনসম্মুখে আসেন তিনি। খুব দ্রুতই তিনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন বলে আশা করা হচ্ছিলো। কিন্তু রোববার রাতে হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হলেন জয়ললিতা।
তামিলনাড়ুতে সমর্থকদের কাছে জয়ললিতা ‘আম্মা’ হিসেবে পরিচিত। তার মৃত্যুতে রাজ্যজুড়ে ব্যাপক শোকের সঞ্চার হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। হাসপাতালের বাইরে জড়ো হয়েছেন হাজার হাজার ভক্ত-সমর্থক।
ভক্তদের আম্মা পুরাচ্চি থালাইভি, বা বিপ্লবী নেত্রী নামেও পরিচিত জয়ললিতা ১৯৪৮ সালের ২৪ ফেব্রুয়ারি মহীশূরের মেলুকোটে জন্মগ্রহণ করেন। প্রথম জীবনে তিনি ছিলেন চলচ্চিত্রের নায়িকা। নায়ক-রাজনীতিক এম জি রামচন্দ্রণের ঘনিষ্ঠ ছিলেন তিনি। তার হাত ধরেই রাজনীতিতে অভিষেক তামিলনাড়ুর প্রিয় ‘আম্মা’র।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 