News Bangla 24 BD | ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূকম্পন, ২৫জনের মৃত্যু - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূকম্পন, ২৫জনের মৃত্যু


ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের আচেহ প্রদেশে শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়েছে। স্থানীয় সময় বুধবার ভোরে ৬ দশমিক ৫ মাত্রার এই ভূকম্পন অনুভূত হয়।আচেহ প্রদেশের পিদি জায়া জেলার সহকারী প্রধান মুলাদির বরাতে এএফপি এক প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত ২৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে বেশ কয়েকটি শিশু রয়েছে।’

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, আচেহ প্রদেশের উত্তর-পূর্ব সীমান্ত থেকে ১৭ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল। মূল কম্পনের পরে অন্তত পাঁচটি পরবর্তী কম্পন অনুভূত হয়েছে। তবে দেশটিতে সুনামি সতর্কতা জারি করা হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে ধ্বংসস্তূপ, ভেঙে পড়া বিদ্যুতের খুঁটি ও রাস্তায় ক্ষতিগ্রস্ত মানুষকে জড়ো হতে দেখা যায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ