News Bangla 24 BD | ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪০ - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে। ধ্বংস হয়েছে বহু ঘরবাড়ি।

ধসে পড়া ভবন ও স্থাপনার নিচে অনেক মানুষ আটকা পড়েছে। তাদের উদ্ধারে তৎপরতা শুরু করেছে কর্তৃপক্ষ। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বুধবার সুমাত্রা দ্বীপের রেউলেউট শহরের কাছে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ইন্দোনেশিয়ার আবহাওয়া অফিস জানিয়েছে, সুনামির কোনো আশঙ্কা নেই।

পিদি জায়া জেলার এক ঊর্ধবতন কর্মকর্তা জানিয়েছেন, হাসপাতালগুলোর দেওয়া তথ্যানুযায়ী ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে বেশ কয়েকজন শিশু। হাসপাতালে আহত মানুষদের উপচে পড়া ভিড়।

পিদি জায়া সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ শহরের হাসপাতালগুলো চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে। যে কারণে আশপাশের শহরের হাসপাতালে পাঠানো হচ্ছে আহতদের।

২০০৪ সালে সাগরতলে ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামিতে শুধু আচেহ প্রদেশে মারা যায় প্রায় ১ লাখ ২০ হাজার মানুষ। ফলে এখানকার মানুষ ভূমিকম্প আতঙ্কে ভোগে।

স্থানীয় সময় বুধবার ভোর ৫টা ৩ মিনিটে ভূমিকম্প হয়। এ সময় অনেকে ফজরের নামাজের প্রস্তুতি নিচ্ছিলেন। অনেক মসজিদ ধসে পড়েছে। আতঙ্কিত হয়ে খোলা জায়গা ও রাস্তায় আশ্রয় নিয়েছে বহু মানুষ।

তথ্যসূত্র : বিবিসি অনলাইন।

এ বিভাগের অন্যান্য সংবাদ