News Bangla 24 BD | চীনে ৬.২ মাত্রার ভূমিকম্প - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

চীনের পশ্চিমাঞ্চলের জিন জিয়াং প্রদেশে রিখটার স্কেলে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
বৃহস্পতিবার শিনজিয়াংয়ের আঞ্চলিক রাজধানী উরুমকি থেকে প্রায় ১০০ কিলোমিটার পশ্চিমে ভূপৃষ্ঠের ছয় কিলোমিটার গভীরে এর উৎপত্তি হয়েছে।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রদেশের হুতুবি কাউন্টিতে ভূমিকম্প আঘাত হানলেও ওই এলাকার পুলিশ অফিস এ বিষয়ে বিস্তারিত তথ্য দেয়নি।

ভূমিকম্পের উপকেন্দ্র থেকে মাত্র দুই কিলোমিটার দূরের হোটেলে এক কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, কম্পনের তীব্রতা থাকলেও কোনো ভবন ধসে পড়েনি।

চীনের ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্র মাইক্রোব্লগে ভূমিকম্প পরবর্তী ছবি পোস্ট করেছে। এতে দেখা যাচ্ছে, কম্পনে একটি সুপার মার্কেটের দোকানের শেলফ থেকে পণ্য পড়ে গেছে। এ ছাড়া স্কুলের শিক্ষার্থীরা খেলার মাঠে সারিবদ্ধভাবে দাড়িয়ে রয়েছে।

রাষ্ট্রীয় সংবাদসংস্থা সিনহুয়া নিউজ অ্যাজেন্সি বলছে, উরুমকি রেলওয়ে কর্তৃপক্ষ রেল লাইন নিরাপদে আছে কিনা তা যাচাই করে দেখার জন্য কয়েকটি ট্রেন চলাচল স্থগিত করেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ