শনিবার রাতে অস্ট্রেলিয়া যাচ্ছেন মাশরাফিরা
নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে, তিনটি টি২০ ও দুটি টেস্ট ম্যাচ খেলতে চলতি মাসের শেষের দিকে দেশিটিতে সফর করবে বাংলাদেশ। আর আসন্ন এ সিরিজকে সামনে রেখে ক্যাম্প করতে শনিবার রাতে অস্ট্রেলিয়া যাচ্ছেন মালাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসানরা। এর আগেই অবশ্য মুশফিকুর রহিমের নেতৃত্বে ১২ সদস্যের একটি দল অস্ট্রেলিয়া পৌঁছে গেছে।
মাশরাফির সঙ্গে দলের বাকি ক্রিকেটাররা ঢাকা ছাড়বেন। মাশরাফির নেতৃত্বে শনিবার রাতে অস্ট্রেলিয়া যাচ্ছেন, সাকিব আল হাসান, তামিম ইকবাল, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, মুমিনুল হক, নুরুল হাসান সোহান, তানভীর হায়দার ও মেহেদী মারুফ।
অস্ট্রেলিয়ার সিডনিতে ১০ দিনের প্রস্তুতি ক্যাম্প করবে বাংলাদেশ। সেখানে সিডনি থান্ডার্স ও সিডনি সিক্সার্সের সঙ্গে দুটি টি২০ প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। এরপর ১৮ ডিসেম্বর নিউজিল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করবে দলের ক্রিকেটাররা।
নিউজিল্যান্ডে পৌঁছে ২২ ডিসেম্বর একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশ দলের। অবশ্য তার আগেই ১৫ সদস্যের ওয়ানডে দল ঘোষণা করা হবে। আর দ্বিতীয় ওয়ানডে ম্যাচের ডর টি২০ দলও ঘোষণা করে দিবে বোর্ড। আর দ্বিতীয় টি২০-র পর ঘোষণা করা হবে টেস্ট স্কোয়াড।
প্রস্তুতি ক্যাম্পের দল : তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশপিকুর রহিম, সাব্বির রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, শুভাগত হোম, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, মাশরাফি বিন মর্তুজা, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, শুভাশীষ রায়, রুবেল হোসেন, এবাদত হোসেন, তানভির হায়দার ও মেহেদী মারুফ।
স্ট্যান্ড বাই : শাহরিয়ার নাফীস, আবদুল মজিদ, লিটন কুমার দাস, মোশাররফ হোসেন, আল আমিন হোসেন, আলাউদ্দিন বাবু, নাসির হোসেন।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 