নাইজেরিয়ায় গির্জার ছাদ ধসের ঘটনায় নিহত বেড়ে ১৬০
নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলীয় একটি গির্জার ছাদ ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৬০য়ে দাঁড়িয়েছে। আকওয়া ইবোম রাজ্যের রাজধানী উইয়ো শহরে দ্য রেইনারস বাইবেল চার্চ ইন্টারন্যাশনাল নামের ওই গির্জাটি নির্মাণাধীন ছিল। বিশপের অভিষেক অনুষ্ঠান উপলক্ষে শ্রমিকরা দ্রুতগতিতে কাজ শেষ করেছিলেন।
ছাদ ধসে পড়ার সময় প্রার্থনারত শত শত লোকের সঙ্গে রাজ্যের গভর্নর উদোম ইমানুয়েলও গির্জায় উপস্থিত ছিলেন। এক কর্মকর্তা জানিয়েছেন, গির্জা ধসে পড়ার পরপরই ধ্বংসস্তুপ থেকে একটি ক্রেন দিয়ে হতাহতদের উদ্ধার শুরু হয়।
তবে ওই দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে গেছেন গভর্নর উদোম ইমানুয়েল। গভর্নরের মুখপাত্র ইকেরেতে উদোহ জানিয়েছেন, রাজ্য সরকার এ ঘটনার তদন্ত করবে। ভবন নির্মাণের ক্ষেত্রে কোনো দুর্নীতি করা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে।
গির্জার ছাদ ধসে পড়ার পর বহু মানুষ সেখানে আটকে পড়েন। কম্পিউটার বিশ্লেষক উকেমে এয়িবিয়ো জানিয়েছেন, ধসে যাওয়া ভবনের ভেতর বহু মানুষ আটকে পড়েছেন। সব জায়গায় রক্ত, লোকজনের জিনিসপত্র, আহতরা এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছেন। এই ঘটনাকে খুব মর্মান্তিক বলে উল্লেখ করেছেন তিনি।
দুর্নীতি, নিম্নমানের নির্মাণ সামগ্রী এবং নির্মাণনীতি না মানার কারণে নাইজেরিয়ায় প্রায়ই ভবন ধসের ঘটনা ঘটে। এর আগে ২০১৪ সালে সিনাগোগু গির্জার একটি বহুতল গেস্ট হাউস ধসের ঘটনায় ১১৬ জন প্রাণ হারায়।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 