সোর্স পরিচয়ে ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার ১
ব্রিটিশ বংশোদ্ভূত নাগরিকের কাছ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স পরিচয়ে ৫০ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে হাজি আলম নামে একজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার দিবাগত রাতে রাজধানীর শাহআলী থানাধীন দিয়াবাড়ি এলাকা থেকে হাজি আলমকে গ্রেফতার করে র্যাব-৪।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৪ এর মেজর খুরশিদ জানান, ব্রিটিশ নাগরিক ডা. সুরাইয়া পারভীন পুরাতন ডিওএইচএস এলাকায় থাকেন। তার কাছে আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স পরিচয়ে নগদ অর্থ দাবি করে হাজি আলম নামে ওই ব্যক্তি। ডা. সুরাইয়া ভয়ে টাকা দিয়ে দেন।
পরে তিনি পুলিশ ও র্যাবে লিখিত অভিযোগ করলে বিষয়টির ছায়া তদন্ত শুরু করে র্যাব-৪। এরই ধারাবাহিকতায় রোববার দিবাগত রাতে শাহআলীর দিয়াবাড়ি এলাকা থেকে হাজি আলমকে গ্রেফতার করা হয়।
তিনি জানান, সকাল ১১টায় কারওয়ান বাজারস্থ লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 