News Bangla 24 BD | চেন্নাইয়ে ঘূর্ণিঝড়ের আঘাতে নিহত ১০ - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

ভারতের তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাইয়ের কাছেই সমুদ্র উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘ভারদাহ’। এতে কমপক্ষে ১০ জন নিহত হয়েছে।

সোমবার (১২ ডিসেম্বর) স্থানীয় সময় ঘূর্ণিঝড়টি চেন্নাইতে আঘাত হানে। ওই সময় ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার। ঝড়ের সঙ্গে চলে তুমুল বৃষ্টি। ভারদাহ তামিলনাড়ু ও পাশের রাজ্য অন্ধ্রপ্রদেশে প্রায় সারাদিন ধরেই বহমান ছিল।

আজ মঙ্গলবার সকাল পর্যন্ত চেন্নাইতে সব ধরনের বিমান ও ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। বন্ধ রয়েছে চেন্নাই, কাঞ্চিপুরাম ও তিরুভাল্লুর জেলার সব স্কুল। এ ছাড়া বিপদসংকুল এলাকা থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে ২০ হাজার মানুষকে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে ঘুর্ণিঝড় আক্রান্ত মানুষদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

মঙ্গলবার সাইক্লোনটি কর্নাটক রাজ্যের দিকে যাবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এর গতিবিধি অনুযায়ী ঝড়টি বুধবার সকালে দক্ষিণ গোয়ার ওপর দিয়ে বয়ে যাওয়ার কথা।

এ বিভাগের অন্যান্য সংবাদ