জাতিসংঘের নতুন মহাসচিব গুতেরেজের শপথ গ্রহণ
জাতিসংঘের নবম মহাসচিব হিসেবে শপথ নিয়েছেন অ্যান্তোনিও গুতেরেজ। শপথ গ্রহণকালে তিনি বলেছেন, সিরিয়া যুদ্ধের মতো সংকটময় পরিস্থিতিগুলোকে মোকাবিলা করার জন্য পুরো বিশ্বকেই পরিবর্তন করতে হবে।
স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের এক সাধারণ সভায় মহাসচিব হিসেবে শপথ নেন গুতেরেজ। তাঁকে শপথবাক্য পাঠ করান জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পিটার থমসন।
শপথ গ্রহণের পর অ্যান্তোনিও গুতেরেজ বলেন, ‘সিরিয়া, ইয়েমেন, দক্ষিণ সুদান বা অন্যান্য দেশের মারাত্মক সংকট থেকে শুরু করে ইসরাইল/ফিলিস্তিনের মতো দীর্ঘ মেয়াদী বিরোধের অবসানের জন্য আমাদের মধ্যস্ততা ও নিষ্পত্তিমূলক আলোচনার পাশাপাশি প্রয়োজন সৃজনশীল কূটনীতি।’ যেকোনো সংঘাতের মীমাংসায় বাড়তি গুরুত্ব থাকলে তিনি ব্যক্তিগতভাবেই তাতে সম্পৃক্ত হওয়ার প্রতিশ্রুতি দেন এ সময়।
২০১৭ সালের ১ জানুয়ারি বর্তমান মহাসচিব বান কি মুনের কাছ থেকে দায়িত্ব নেবেন গুতেরেজ। তিনি এমনই এক সময় বিশ্বের সবচেয়ে প্রভাবশালী এই প্রতিষ্ঠানটির কর্ণধার হতে যাচ্ছেন, যখন সিরিয়ায় চলছে যুদ্ধ, ডোনাল্ড ট্রাম্প হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী।
এমন বাস্তবতায় গুতেরেজ কতটুকু দায়িত্ব পালন করতে পারবেন, তা নিয়েই বিশ্ববাসী শঙ্কিত।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, কোনও একটি দেশের সাবেক সরকার প্রধানদের মধ্যে তিনিই প্রথম বৈশ্বিক এই সংস্থাটির মহাসচিবের দায়িত্ব পালন করবেন। ৬৭ বছর বয়সী গুতেরেস এর আগে ১৯৯৫ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত পর্তুগালের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ২০০৫ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি জাতিসংঘের শরণার্থী বিষয়ক রাষ্ট্রদূত ছিলেন।
গুতেরেস জাতিসংঘের মহাসচিব হিসেবে দক্ষিণ কোরিয়ার কূটনীতিক বান কি মুনের স্থালাভিষিক্ত হবেন। বান কি মুন এর আগে টানা দুই মেয়াদে ১০ বছর এই দায়িত্ব পালন করেন।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 