জেনে নিন রূপচর্চায় স্ট্রবেরির যত ব্যবহার
মজার ফল স্ট্রবেরি খেতে যেমন সুস্বাদু, তেমনি ত্বকের যত্নেও এটি অতুলনীয়। ব্রণের সমস্যায় ভুগছেন যারা, তারা স্ট্রবেরির ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। এটি ব্রণ দূর করার পাশাপাশি ত্বক উজ্জ্বল করবে ও বলিরেখা দূর করবে।
জেনে নিন রূপচর্চায় স্ট্রবেরির ব্যবহার-
ত্বক উজ্জ্বল করতেঃ-
কয়েকটি স্ট্রবেরির রস সংগ্রহ করে মুখ ও গলার ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। ত্বকের রুক্ষতা দূর হবে।
ব্রণ দূর করতেঃ-
সংবেদনশীল ত্বকের ব্রণ দূর করার জন্য খুবই কার্যকর স্ট্রবেরি। কয়েকটি স্ট্রবেরি ব্লেন্ড করে টক দইয়ের সঙ্গে মিশিয়ে তৈরি করুন ফেসপ্যাক। এটি কিছুক্ষণ ত্বকে লাগিয়ে রেখে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। দূর হবে ব্রণ।
বলিরেখা দূর করতেঃ-
স্ট্রবেরি চটকে ১ চা চামচ মধু ও ১ চা চামচ দুধের সর মিশিয়ে ফেসপ্যাক তৈরি করুন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে অপেক্ষা করুন না শুকানো পর্যন্ত। শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। ত্বক টানটান করবে এই ফেসপ্যাক।
স্ক্রাব হিসেবেঃ-
স্ট্রবেরি পেস্ট করে ১ চা চামচ নারিকেল তেল, ১ চা চামচ অলিভ অয়েল ও চিনি মেশান। এটি মুখসহ পুরো শরীরের ত্বকের ব্যবহার করতে পারবেন স্ক্রাবার হিসেবে।
ঠোঁটের কালচে ভাব দূর করতেঃ-
স্ট্রবেরি মাঝখান থেকে কেটে ঠোঁটে ঘষুন কিছুক্ষণ। কুসুম গরম পানি দিয়ে ধুয়ে মুছে নিন ঠোঁট। নিয়মিত এটি ব্যবহার করলে ঠোঁটের গোলাপি ভাব ফিরে আসবে।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 