News Bangla 24 BD | আলেপ্পোতে ৮২ জনকে গুলি করে হত্যা - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

জাতিসংঘ জানিয়েছে, সিরিয়ার আলেপ্পো শহরে প্রবেশের পর ৮২ জন বেসামরিক নাগরিককে গুলি করে হত্যা করেছে সরকার সমর্থিত বাহিনী। মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তর এ তথ্য জানিয়েছে।

চার বছর ধরে আলেপ্পোর পূর্ব অংশ দখলে রেখেছিল বিদ্রোহীরা। কিন্তু গত সপ্তাহে শহরের একটি বড় অংশের পতন ঘটে সরকারি বাহিনীর হাতে। বিদ্রোহীরা এখনো পূর্ব আলেপ্পোর কিছু অংশ দখল করে রেখেছে। তবে এর পতন কেবল সময়ের ব্যাপার। বিদ্রোহীদের দখলকৃত এ অংশে আটকা পড়ে আছে কয়েক হাজার বেসামরিক নাগরিক। এখানে সিরিয়ার সরকারি বাহিনী ও তাদের মিত্র রাশিয়া টানা বোমা বর্ষণ করে চলছে। জাতিসংঘ ও আন্তর্জাতিক রেডক্রস এ বোমা হামলা বন্ধের আহ্বান জানিয়ে আসলেও তা উপেক্ষা করা হচ্ছে।

মঙ্গলবার জেনেভায় সংবাদ সম্মেলনে মানবাধিকার বিষয়ক দপ্তরের মুখপাত্র রুপার্ট কোলভিল জানান, সিরিয়ার সরকার সমর্থিত বাহিনী পূর্ব আলেপ্পোতে প্রবেশ করেছে এবং শহরের ভেতরে যারা রয়েছে তাদের হত্যা করা হচ্ছে। এদের মধ্যে ১১ জন নারী ও ১৩ শিশু রয়েছে।

তিনি জানান, জাতিসংঘের কাছে বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে পূর্ব আলেপ্পোর চারটি এলাকায় ৮২ জন বেসামরিক নাগরিককে ঘটনাস্থলেই গুলি করে হত্যা করা হয়েছে। এখানকার মানবাধিকার পরিস্থিতি একেবারেই বিপর্যস্ত।

জাতিসংঘের এই কর্মকর্তা বলেন, ‘ গতকাল বিকেলে আমরা আরো মর্মান্তিক খবর জানতে পেরেছি যে, সড়কের ওপর অসংখ্য মৃতদেহ পড়ে আছে। তীব্র বোমা হামলা ও গুলির ভয়ে বাসিন্দারা এগুলো সরিয়ে নিতে পারছে না।’

এ বিভাগের অন্যান্য সংবাদ