রোহিঙ্গাদের ঘরে আগুন দিচ্ছে সেনাবাহিনী: এইচআর ডব্লিউ
রোহিঙ্গাদের ঘরে ঘরে আগুন দিচ্ছে মিয়ানমারের সেনাবাহিনীর সদস্যরাই। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস্ ওয়াচ (এইচআর ডব্লিউ) স্যাটেলাইট থেকে তোলা মিয়ানমারের রাখাইন রাজ্যের ওয়াপিক নামে একটি রোহিঙ্গা গ্রামের ছবি বিশ্লেষণ করে এমন তথ্য দিয়েছে। খবর বিবিসির।
এইচআরডব্লিউর তথ্যে বলা হয়, ছবিতে প্রমাণিত হয়েছে যে আগুন দেয়ার সময় সেনাবাহিনী সেখানে ছিল। এইচআর ডব্লিউ জানায়, ছবিতে দেখা গেছে, গ্রামটি যখন জ্বলছিল তখন আশপাশে সেনাবাহিনীর ট্রাক যাতায়াত করছিল।
এ নিয়ে তৃতীয়বারের মতো রোহিঙ্গাদের গ্রাম জ্বালিয়ে দেয়ার পেছনে সেনাবাহিনীর হাত থাকার প্রমাণ হাজির করল মানবাধিকার সংস্থাটি।
তবে মিয়ানমার সরকার সবসময় দাবি করেছে, রোহিঙ্গারা নিজেরাই নিজেদের ঘরে আগুন দিচ্ছে।
এইচআরডব্লিউ’র এশিয়া বিভাগের পরিচালক ব্রাড অ্যাডামস্ বলেছেন, এটা বিশ্বাস করা কঠিন যে সৈন্যদের চোখের সামনে ওয়া পিকের ৩০০ বাড়ি এক মাস ধরে জঙ্গিরা আগুন দিয়ে পুড়িয়ে দিল, আর সৈন্যরা সেটা বসে বসে দেখলো।
তিনি বলেন, স্যাটেলাইটের এই ছবির পর বার্মিজ সরকারি কর্মকর্তারা ধরা পড়ে গেছেন, তাদের ক্রমাগত অস্বীকৃতি যে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে, সেটা এখন তাদের স্বীকার করা উচিৎ।
এইচআরডব্লিউ’র সর্বশেষ এই বক্তব্যের ব্যাপারে মিয়ানমার সরকারের মুখপাত্র জ ঠেই জানিয়েছেন, রাখাইন রাজ্যের ঘটনা নিয়ে তদন্ত চলছে, সুতরাং এখন তারা কোনো মন্তব্য করবেন না।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 