৩৯ আরোহী নিয়ে রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত
রাশিয়ার একটি সামরিক বিমান সাইবেরিয়ার সাখা রিপাবলিক এলাকায় বিধ্বস্ত হয়েছে। সোমবার এই দুর্ঘটনা ঘটেছে। সেসময় বিমানটিতে ৩৯ জন আরোহী ছিলেন।
ভয়াবহ ওই বিমান দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে গেছেন বিমানের সব আরোহী। তবে দুর্ঘটনায় ১৬ জন আহত হয়েছেন। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
অনুসন্ধান এবং উদ্ধারকারী হেলিকপ্টার দিয়ে আহতদের তিকসির স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার সময় বিমানটিতে ৩৯ জন আরোহী ছিলেন। প্রথমদিকে বিমানের চার বা পাঁচজন বেঁচে আছেন বলে জানিয়েছিল কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি তিন টুকরো হয়ে গিয়েছিল। তবে এতে আগুন ধরেনি। বিমানটিতে ৩২ জন যাত্রী এবং ৭ জন ক্রু ছিলেন।
খারাপ আবহাওয়ার কারণেই বিমান দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। রাশিয়ার জরুরি মন্ত্রণালয় দুর্ঘটনার পরপরই তিনটি এমআই-৮ হেলিকপ্টারকে ঘটনাস্থলে মোতায়েন করেছে।
ওই সামরিক বিমানটিতে করে সেনা সদস্যরা যাতায়াত করে থাকেন। বিমানটি তিকসি থেকে ৩০ কিলোমিটার দূরবর্তী এলাকায় জরুরি অবতরণের সময় বিধ্বস্ত হয়েছে। বিমানটির কানসক বিমান ঘাঁটিতে অবতরণের কথা ছিল বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 