News Bangla 24 BD | বয়স ৩৫ হলেও ইব্রাহিমোভিচের নিজেকে ২০ মনে হয়! - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

বয়স ৩৫ হলেও ইব্রাহিমোভিচের নিজেকে ২০ মনে হয়!


জ্লাতান ইব্রাহিমোভিচেরও বয়স যত বাড়ছে ততই বাড়ছে তার ঝাঁঝ। ম্যানচেস্টার ইউনাইটেডের এই স্ট্রাইকার মনে করেন ৫০ বছর বয়সেও তিনি খেলা চালিয়ে যেতে পারবেন।

ইব্রাহিমোভিচ বলেন, ‘আমার বয়স ৩৫ বছর হলেও নিজেকে মনে হয় ২০ বছরের। আমি যথেষ্ঠ ভাল ও সুখেই আছি। আমার মনে হয় ৫০ বছর বয়সেও আমি খেলা চালিয়ে যেতে পারব। এতেও আমি নিঃশেষ হব না।

‘আমার বয়স যতই বাড়ছে ততই ভাল অনুভব করছি। এটি অনেকটা ‘রেড ওয়াইনের’ মত। তাই আমি হলাম রেড ওয়াইনের একেবারে সঠিক উদাহারন। যতই বয়স বাড়বে ততই খেলার ধার বাড়বে।’

সম্প্রতি ৩৫ বছর বয়সী এই সুইডিশ তরাকা ফুটবলার ফরাসি চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) ছেড়ে ইউনাইটেডে এসে প্রমান করেছেন যে বয়স হচ্ছে একটি হিসেব মাত্র। শনিবার ওয়েস্ট ব্রুমউইচের বিপক্ষে করা তার দুই গোল সহ ২০১৬-১৭ মৌসুমে নিজের নামের পাশে যুক্ত করেছেন ১৬টি গোল। ওই ম্যাচে ২-০ গোলে জয় পায় ইউনাইটেড। শুধু তাই নয়, ক্লাবের হয়ে সর্বশেষ ৯ ম্যাচে অংশ নিয়ে ১০ গোল করেছেন সুইডেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

এ বিভাগের অন্যান্য সংবাদ