News Bangla 24 BD | জুরিখে মসজিদে ঢুকে তিনজনকে গুলি - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

সুইজারল্যান্ডের জুরিখে একটি মসজিদে ঢুকে এক ব্যক্তি এলোপাতাড়ি গুলি চালিয়েছেন। এতে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় চালানো এই হামলার সময় মসজিদটিতে নামাজ পড়ছিলেন অনেকে।

সুইস পুলিশের বরাত দিয়ে এ খবর দিয়েছে রয়টার্স।

হামলার পর ঘটনাস্থল থেকে পুলিশ কিছু আলামত সংগ্রহ করেছে। তবে কী কারণে এ হামলা চালানা হয়েছে সে বিষয়ে এখনো কোনো মন্তব্য করতে রাজি না তারা।

গুলিবিদ্ধ তিনজনের মধ্যে দু’জন গুরুতর আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলাকারীর বয়স আনুমানিক ৩০ হতে পারে বলে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে পুলিশ।

ওই মসজিদে নিয়মিত নামাজ পড়েন এমন এক ব্যক্তি হলেন সোমালিয়ার আবুবকর অবশিরো। তিনি বলেছেন, সেখানে আগে এ ধরনের কোনো সমস্যা ছিল না।

সুইজারল্যান্ডের মোট জনসংখ্যার দুই-তৃতীয়াংশই খ্রিষ্টান। তবে সাবেক যুগোস্লোভিয়া থেকে আগত অভিবাসীদের কারণে সেখানে মুসলমানদের সংখ্যা বাড়ছে।

এদিকে স্থানীয় সময় সোমবার রাতেই জার্মানির বার্লিনে ক্রিসমাস মার্কেটে লরি ঢুকে পড়ার পর ১২ জন নিহত হয়েছেন। স্থানীয় পুলিশ বলছে, তাদের ধারণা এটি ইচ্ছাকৃত হামলা।

এ বিভাগের অন্যান্য সংবাদ