News Bangla 24 BD | মেক্সিকোতে আতশবাজির মার্কেটে বিস্ফোরণ, নিহত ২৭ - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

মেক্সিকোতে আতশবাজির মার্কেটে বিস্ফোরণ, নিহত ২৭


মেক্সিকোতে আতশবাজির একটি মার্কেটে বিস্ফোরণে কমপক্ষে ২৭ জন নিহত হয়েছেন। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭০ জন। স্থানীয় জরুরি সেবা সংস্থাগুলো এ খবর জানিয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ও গণমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার রাতে তুলতেপেক শহরতলীর স্যান পাবলিতো নামের আতশবাজির মার্কেটে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এই স্থানটি মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটি থেকে প্রায় ৩২ কিলোমিটার উত্তরে অবস্থিত।

ফেডারেল পুলিশের এক টুইট বার্তায় জানানো হয়েছে, মেক্সিকো শহর থেকে ২০ মাইল উত্তরের তুলতেপেক শহরের সান পাবলিতো আতশবাজি মার্কেটে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ২৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো কমপক্ষে ৭০ জন।

তুলতেপেকের জরুরি সেবা দপ্তরের প্রধান ইসিদ্রো সানছেজ জানিয়েছেন, উদ্ধারকর্মীরা উদ্ধারকাজ শুরু করার পর প্রাথমিকভাবে হতাহতের সংখ্যা জানা গেছে। তবে আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রাদেশিক গভর্নর ইরুভিয়েল আভিলা বলেছেন, আহতদের চিকিৎসাসেবা দেওয়াকে তারা এখন সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।

এর আগে ২০০৫ স্বাধীনতা দিবসের আগের দিন ওই একই আতশবাজি মার্কেটে ভয়াবহ বিস্ফোরণে বহু মানুষ আহত হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ