News Bangla 24 BD | টাইগারদের প্রথম ওয়ানডের দল ঘোষণা - News Bangla 24 BD
News Head
 সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হলো হোয়াটসঅ্যাপ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সহজ ও কার্যকরী কাজ জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ আততায়ীর গুলি.অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন আগামী ১৮ মার্চ সুপ্রিম কোর্ট সাধারণ ছুটি ঘোষণা আগামীকাল বৃহস্পতিবার সংসদে রাষ্ট্রপতির ভাষণ আজ বুধবার ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক ঈদুল ফিতরের আগে বুধ ও বৃহস্পতিবার তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা

নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচ ও নিউজিল্যান্ড জাতীয় দলের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ওয়ানডে দলে প্রথমবারের মত ডাক পেলেন মেহেদী হাসান মিরাজ, শুভাশিষ রায় ও তানবীর হায়দার। এছাড়া দলে আছেন পেসার মুস্তাফিজুর রহমানও।

আগামী ২৬ ডিসেম্বর থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। তার আগে ২২ ডিসেম্বর একটি প্রস্তুতিমূলক ম্যাচও খেলবে টাইগাররা। তাই একমাত্র প্রস্তুতিমূলক ম্যাচ ও প্রথম ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। নিউজিল্যান্ড সিরিজের জন্য আগেই ২৩ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছিলো বিসিবি।

সেই ২৩ সদস্যের স্কোয়াড থেকে প্রস্তুতিমূলক ও প্রথম ওয়ানডের জন্য ঘোষিত করা হলো ১৫ সদস্যের দল।

গেল অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে টেস্ট সিরিজে চমৎকার নৈপুণ্য করেন মিরাজ। অভিষেক টেস্ট সিরিজে ২ ম্যাচে ১৯ উইকেট নেন তিনি। তাই তাকে প্রথমবারের মত ওয়ানডে দলেও সুযোগ দেয়া হলো মিরাজকে।

এ ব্যাপারে নিবার্চক প্যানেলের প্রধান মিনহাজুল আবেদিন বলেন, ‘মিরাজ ওয়ানডে খেলেনি। তবে সীমিত ওভারের জন্য গুরুত্বপূর্ণ অলরাউন্ডার মিরাজ। আমরা বিশ্বাস করি, ক্রিকেটের তিন ফরম্যাটেই ভবিষ্যতে বাংলাদেশকে ভালোভাবে সার্ভিস দিতে পারবে সে। এছাড়া নিউজিল্যান্ডের সিমিং কন্ডিশনে ভালো পারফরমেন্স করতে পারবে শুভাশিষ। আর ঘরোয়া আসরে ধারাবাহিকভাবেই ভালো পারফরমেন্স করে যাচ্ছে। অস্ট্রেলিয়ার কন্ডিশনিং ক্যাম্পেও সে ভালো করেছে।’

স্কোয়াড : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, শুভাশিস রায় ও তানভীর হায়দার। বাসস

এ বিভাগের অন্যান্য সংবাদ