News Bangla 24 BD | মালয়েশিয়ায় বাস খাদে পড়ে নিহত ১৪ - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

মালয়েশিয়ার জালান কংকর সেনানগাহ পাগোর কাছে মহাসড়ক থেকে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১৪ জনের প্রাণহানি ঘটেছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো কমপক্ষে ১৬ যাত্রী। জালান কংকরে কাছে নর্থ-সাউথ মহাসড়ক থেকে ১৩৭ কিলোমিটার দূরে ৬ মিটার একটি খাদে পড়েছে ওই বাসটি।

জোহর বারু ফায়ার সার্ভিসের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদসংস্থা বারনামা শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। শনিবার স্থানীয় সময় ভোর ৩টা ৪০ মিনিটের দিকের ওই দুর্ঘটনায় নিহতদের মধ্যে এক শিশু ও বাসচালকও রয়েছে।

এ ছাড়া দুর্ঘটনায় আহতদের মধ্যে সিঙ্গাপুরের ৬, মালয়েশিয়ার ৮ মিয়ানমারের ২ নাগরিক রয়েছেন। আহতদের জোহর বারুর স্থানীয় সুলতানাহ ফাতিমাহ স্পেশালিস্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মউর পুলিশের প্রধান আজমান আউয়ুব বলেছেন, বাসটি জোহর বারু থেকে কুয়ালালামপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। দ্রুতগতির কারণে বাসটি খাদে পড়েছে বলে জানান তিনি।

পুলিশের এই কর্মকর্তা বলেন, নিহতদের মধ্যে ৬ পুরুষ ও শিশুসহ আট নারী রয়েছে। এদের প্রত্যেকেই বাসটির সামনের আসনে বসা ছিলেন। দুর্ঘটনার পর বাসটির মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

সূত্র : চ্যানেল নিউজ এশিয়া।

এ বিভাগের অন্যান্য সংবাদ