‘নিখোঁজ রুশ বিমানটি কৃষ্ণসাগরে বিধ্বস্ত’
৯১ জন আরোহী নিয়ে উড্ডয়নের পরপরই রেডার থেকে উধাও হয়ে যাওয়া রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উড়োজাহাজটি কৃষ্ণসাগরে বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।
ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়, কৃষ্ণসাগরের অবকাশযাপন কেন্দ্র সোচি থেকে স্থানীয় সময় ভোর ৫টা ২০ মিনিটে উড্ডয়নের মিনিট বিশেক পর উড়োজাহাজটির সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা তাস জানিয়েছে, উপকূল থেকে ছয় কিলোমিটার দূরে টুপোলেভ-১৫৪ উড়োজাহাজটির ধ্বংসাবশেষ দেখতে পেয়েছেন উদ্ধারকর্মীরা। “বিমানের সম্ভাব্য টুকরো, আন্ডারক্যারেজ এবং তেলের দাগ দেখা গেছে ওই এলাকায়।”
৮৩ জন যাত্রী ও আটজন ক্রু নিয়ে উড়োজাহাজটি সিরিয়ার লাটাকিয়ায় যাচ্ছিল বলে রুশ সংবাদমাধ্যমের খবর। তাস জানিয়েছে, আরোহীদের মধ্যে সামরিক বাহিনীর সদস্যদের পাশাপাশি সেনা বাহিনীর একটি বাদক দল ও সাংবাদিকরা ছিলেন।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 