News Bangla 24 BD | ২০১৬ সালের সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসি - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

২০১৬ সালের সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসি


আরমাত্র কয়েকটা দিন বাকি। এরপরই শুরু হবে নতুন বছর ২০১৭ সাল। ২০১৬ সালের এই বছরটিতে ফুটবলে ঘটে গেছে অসংখ্য ঘটনা। যেখানে গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত শুধুমাত্র ইউরোপের শীর্ষ লিগগুলোতে গোল হয়েছে ৫ হাজার ৯২৮টি।

চলতি বছর বড় দিনের ছুটির পর ক্লাবগুলো আবারও মাঠের লড়াইয়ে নামবে। তবে দলগুলো এ বছর সর্বোচ্চ একটি থেকে দুটি ম্যাচ খেলতে পারে। ইউরোপিয়ান লিগ হলেও সর্বোচ্চ গোলদাতার তালিকায় সেরা দশে অবশ্য দক্ষিণ আমেরিকানদের রাজত্ব। এ তালিকায় পাঁচজনই ল্যাটিনের। একজন আফ্রিকান। আর বাকিরা ইউরোপের।

ইউরোপের শীর্ষ লিগ বলতে বোঝানো হয় ইংলিশ প্রিমিয়ার লিগ (ইংল্যান্ড), লা লিগা (স্পেন), বুন্দেসলিগা (জার্মানি), সিরি আ (ইতালি), লিগ ওয়ান (ফ্র্যান্স)। আর এই লিগগুলোর মধ্যে ২০১৬ সালে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা বার্সেলোনা তারকা লিওনেল মেসি। করেছেন সমান ৫১ ম্যাচে ৫১ গোল। দ্বিতীয়স্থান দখল করেছেন মেসির বার্সা সতীর্থ লুইস সুয়ারেজ। চতুর্থবার ব্যালন ডি’অর জয়ী রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টয়ানো রোনালদোকে সেরা তিনে জায়গা করে নিতে হয়েছে।

১০ গোলদাতার নাম হলো :
লিওনেল মেসি-৫১ ম্যাচে ৫১ গোল (বার্সেলোনা), লুইস সুয়ারেজ-৪৯ ম্যাচে ৪৮ গোল (বার্সেলোনা), ক্রিস্টিয়ানো রোনালদো-৪৪ ম্যাচে ৪২ গোল (রিয়াল মাদ্রিদ), জ্লাতান ইব্রাহিমোভিচ-৪২ ম্যাচে ৩৯ গোল (ম্যানচেস্টার ইউনাইটেড ও পিএসজি), এডিনসন কাভানি-৪৩ ম্যাচে ৩৪ গোল (পিএসজি), রবার্ট লেভানোডভস্কি-৪৫ ম্যাচে ৩৪ গোল (বায়ার্ন মিউনিখ), গঞ্জালো হিগুয়েইন-৪২ ম্যাচে ৩৩ গোল (জুভেন্টাস ও নাপোলি), সার্জিও আগুয়েরো-৪১ ম্যাচে ৩১ গোল (ম্যানচেস্টার সিটি), পিয়েরে-এমরিক আয়ুবামেয়াং-৪১ ম্যাচে ৪১ গোল (বুরুশিয়া ডর্টমুন্ড), অ্যালেক্সন্দ্রা লাকাজেট্টে-৩৭ ম্যাচে ২৯ গোল (লিঁও)।

এ বিভাগের অন্যান্য সংবাদ