কৃষ্ণসাগরে তল্লাশি চলছে, এক দিনের শোক রাশিয়ায়
কৃষ্ণসাগরে রোববার রাশিয়ার একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। ৯২ আরোহী নিয়ে বিধ্বস্ত হওয়া ওই বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। বিমানে থাকা কোনো আরোহীই বেঁচে নেই। সবাই ওই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।
নিহতদের খুঁজতে বড় ধরনের অভিযান শুরু করেছে রাশিয়া। দেশটির তিন হাজারের বেশি মানুষ উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন।
ওই দুর্ঘটনার পর টেলিভিশনে এক ভাষণে সোমবার একদিনের জাতীয় শোক ঘোষণা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, ‘আমরা এই দুর্ঘটনার তদন্ত করছি। দুর্ঘটনার পেছনের কারণ খুঁজে বের করা হবে।’ নিহতদের পরিবারের জন্য সব ধরনের সহায়তা প্রদান করা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।
জাহাজ, হেলিকপ্টার এবং ড্রোনের সাহায্যে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। বিধ্বস্ত বিমানটিতে ৮৪ জন যাত্রী এবং আটজন ক্রু ছিলেন।
উড্ডয়নের ২০ মিনিট পরেই রাডারের সঙ্গে বিমানটির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে কৃষ্ণসাগরের কাছে সোচি উপকূলে এর ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রোববার রাত পর্যন্ত তারা ১০টি মৃতদেহ উদ্ধার করেছে।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 