News Bangla 24 BD | যেভাবে সাজাবেন নতুন বছর - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

নতুন মানেই সাজে ভিন্নতা, উপস্থাপনায় ভিন্নতা আর প্রত্যাশায় ভিন্নতা। তাই এই নতুনকে ঘিরে সবারই থাকে আশা আর স্বপ্ন। পুরানো যত গ্লানি ঝেড়ে মুছে নতুন করে কিছু পাওয়ার আশায় নতুনের আগমনকে ঘিরে যত আনন্দ। তাই একে ঘিরে তৈরি হয় আমাদের মাঝে কত আকাঙ্ক্ষা। নিজের মাঝে কিছু পরিবর্তন আর আশেপাশের পরিবর্তনকে নিজের মাঝে স্বাভাবিকভাবে নেওয়াই হলো নতুন বছরের আগমনের আশা আর প্রত্যাশা। নতুন বছরকে সবারই প্রত্যাশা থাকে নতুন কিছু করার আর নতুনকে ভালোবেসে গ্রহণ করার। তাই নিজের মাঝেও চাই কিছু পরিবর্তন আর গোছানো মনোভাব। যাতে আপনি নতুন বছরটিকে সাজিয়ে তুলতে পারেন নিজের মনের মতো করে।

চিন্তাধারা
প্রাপ্তির আনন্দ আর অপ্রাপ্তির বেদনা নিয়েই আমাদের জীবন। অনেক সময় প্রাপ্তিগুলোকে মনে না রেখে না অপ্রাপ্তিকে ঘিরে আমাদের মাঝে থাকে হতাশা। আমাদের মাঝে এই আকাঙ্ক্ষা থাকে যেন নতুন বছরটি ভালো কাটে। নতুন বছরে শুধু আশাই নয়, বিশ্বাস রাখুন নিজের ওপর। আপনি পারবেন। আপনাকে দিয়ে সম্ভব হবে সব অপূর্ণ কাজগুলো। আপনার এই মনোবল আর বিশ্বাস পারবে আপনার নতুন বছরকে নতুনের মতো সাজিয়ে তুলতে। যেখানে কেবল স্বপ্ন না থাকবে আপনার চিন্তাধারার বাস্তবায়িত রূপ।

কাজ
গত বছরে যে কাজটি শেষ করতে পারেননি কিংবা আপনাকে দিয়ে যে কাজটি সম্পূর্ণ হয়নি নতুন বছরেও আপনি সেটি পারবেন না, এরকম চিন্তা বাদ দিন। পূর্বের কাজের ক্ষেত্রে যে জায়গাগুলোতে ভুল ছিলো তা খুঁজে বের করুন। তার পেছনের কারণ খুঁজে বের করুন। এরপরে সেই কাজটি আবার শুরু করুন। দেখবেন এবার আপনাকে দিয়েই সেই কাজটি সবচেয়ে ভালোভাবে সম্পন্ন হবে।

পড়াশুনা
পড়াশোনার ফলাফল নিয়েও চিন্তিত থাকেন অনেকেই। কখনো খুব ভালো রেজাল্ট আবার কখনো তা নাও হতে পারে। তাতে হতাশ হয়ে পড়বেন না। নিজের ভুলগুলো এবং আপনার দুর্বলতার দিক বের করে তাতে মনোযোগ দিন। দেখবেন এই বছরে আপনার না পাওয়া জায়গাগুলো দখল করবে আপনার পাওয়া পূর্ণতা।

এ বিভাগের অন্যান্য সংবাদ