দীর্ঘ প্রায় এক বছর পর আবারো অভিনয় করলেন লাক্স তারকা ফারিয়া শাহরিন। ২০১৫ সালের শেষ দিকে এক পরিচালকের কাছ থেকে পারিশ্রমিক নিয়ে প্রতারিত হয়ে অভিনয় ছেড়ে দেয়ার ঘোষণা দিয়েছিলেন ফারিয়া।
অভিনয় ছেড়ে গত বছরের শুরুর দিকে দুই বছরের জন্য মিডিয়া মার্কেটিং বিষয়ে পড়তে চলে যান মালয়েশিয়ায়। গত নভেম্বরে ছুটিতে বাংলাদেশে এসেছেন। পরিবার আর বন্ধুদের সময় দেয়ার পাশাপাশি শোবিজেও কিছু কাজ করলেন। আরটিভিতে প্রচার হওয়া থার্টি ফার্স্ট নাইটের একটি অনুষ্ঠানে উপস্থাপনা করেছেন তিনি।
একইসঙ্গে সম্প্রতি একটি নাটকেও অভিনয় করলেন ফারিয়া। নাটকের নাম ‘বাখরখানি প্রেম’। ইফফাত জাহানের গল্প ভাবনা ও জীবন শাহাদাতের পরিচালনায় নাটকে ফারিয়ার বিপরীতে আছেন ইরফান সাজ্জাদ। এছাড়া এ নাটকে আরো অভিনয় করেছেন কচি খন্দকার, গোলাম সারোয়ার, আনোয়ার হোসেন প্রমুখ। ফিডব্যাক মিডিয়া প্রযোজিত নাটকটির নির্বাহী প্রযোজক মেহেদী হাসান বাবু। খুব শিগগিরই নাটকটি যেকোনো একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে।
ফারিয়া শাহরিন ২০০৮ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় ১ম রানার্স আপ হিসেবে নির্বাচিত হন। সেই তার শুরু রঙিন ভুবনের পথচলায়। এখন পর্যন্ত নিজেকে তিনি প্রমাণ করেছেন সফল একজন মডেল ও অভিনেত্রী হিসেবে। নাটক-বিজ্ঞাপনের পাশাপাশি ফারিয়া কাজ করেছেন সামিয়া জামানের পরিচালনায় ‘আকাশ কত দূরে’ নামের একটি চলচ্চিত্রেও।
বর্তমানে তিনি মালয়েশিয়ার কুয়ালালামপুর এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড ইনোভেশনে মিডিয়া মার্কেটিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিতে পড়ালেখা করছেন। তারই জন্য শোবিজে অনিয়মিত মিষ্টি হাসির প্রাণবন্ত ফারিয়া শাহরনি।

মালয়েশিয়ার উদ্দেশে বিকেলে রওনা হবেন প্রধানমন্ত্রী
খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী
দেশেই মেসি-রোনালদোর মতো খেলোয়াড় তৈরি হবে: প্রধানমন্ত্রী
বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা
চিত্রনায়িকা ইয়ামিন হক ববির স্বামী গ্রেফতার
চীনা প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২৬ জুন
পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের!
একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই 