News Bangla 24 BD | টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের হতাশা ভুলে টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়াতে মরিয়া টিম বাংলাদেশ। নেপিয়ারে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন মাশরাফি বিন মর্তুজা।

নতুন বছরে দু’দলের এটি প্রথম ম্যাচ। জয় দিয়ে ২০১৭ সালে শুভ সূচনায় চোখ রাখছেন মাশরাফি-উইলিয়ামসন। শেষ হাসি কে হাসবেন সেটিই এখন দেখার বিষয়!

মাশরাফির জন্য এটি মাইলফলকের ম্যাচও বটে। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরমেটে বাংলাদেশের পঞ্চম ক্রিকেটার হিসেবে ৫০তম ম্যাচে মাঠে নামছেন টাইগার দলপতি। মুশফিকুর রহিম, সাকিব আল ‍হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ ও ‍তামিম ইকবাল ইতোমধ্যেই এ তালিকায় নাম লিখিয়েছেন।

টি-টোয়েন্টিতে র‌্যাংকিংয়ের এক নম্বর দল নিউজিল্যান্ড। তাই শক্তির বিচারে এগিয়ে স্বাগতিকরা। সে যাই হোক, এ ফরমেটে নিশ্চিত ফেভারিট বলতে কিছু নেই। পরীক্ষিত মাশরাফি-সাকিব-তামিম-মোস্তাফিজরা যে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য রাখেন তা আর বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে জয় দিয়ে বাংলাদেশের টি-২০ সিরিজ শুরুর প্রত্যাশা অগণিত ভক্ত-সমর্থকদের।

প্রথম টি-২০ সম্ভাব্য একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ