News Bangla 24 BD | ২দিন গোসল না করলে কী হয় শরীরে? জানাচ্ছে গবেষণাপত্র - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

২দিন গোসল না করলে কী হয় শরীরে? জানাচ্ছে গবেষণাপত্র


পরপর দু’দিন গোসল না করলে তার নেতিবাচক প্রভাব পড়ে শরীরে। এমনটাই জানাচ্ছে, ‘টুয়েন্টি টু ওয়ার্ডস’ নামের লাইফস্টাইল জার্নালে প্রকাশিত সাম্প্রতিক একটি গবেষণাপত্র। ডাক্তার এবং স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতামত সম্বলিত এই গবেষণাপত্রে জানানো হচ্ছে, পরপর দুই দিন গোসল না করলে কী ক্ষতি হয় শরীরের। জেনে নিন-

১. গোসল না করার ফলে প্রথম যে সমস্যাটি দেখা দেয়, সেটি ব্যাকটেরিয়া-ঘটিত। মানব শরীরে প্রায় ১০০০ রকমের ব্যাকটেরিয়া বাসা বেধে থাকে, তার মধ্যে রয়েছে ৪০ রকমের ফাঙ্গাসও। এগুলির মধ্যে অধিকাংশই ব্যাকটেরিয়াই অবশ্য শরীরের পক্ষে উপকারী, কিন্তু যেগুলি ক্ষতিকর সেগুলিকে সাবানের মাধ্যমে ধুয়েই ফেলাই যুক্তিযুক্ত। গোসল না করলে শরীরে সাবানের স্পর্শ লাগে না। ফলে শরীরে ব্যাকটেরিয়াগুলো থেকেই যায়। সেটা অবশ্যই ক্ষতিকর। পরপর দু’দিন গোসল না করলে সেই ক্ষতিকরতা বৃদ্ধি পায়।

২. এই সমস্ত ব্যাকটেরিয়া যদি কোন ভাবে আপনার নাক, কান বা মুখে চলে যায়, তা হলে আপনার অসুস্থ হয়ে পড়ার গুরুতর সম্ভাবনা থেকে যায়।

৩. ব্যাকটেরিয়াই শরীরের দুর্গন্ধের প্রধান কারণ। গবেষণা জানাচ্ছে, শরীরে বাসা বেধে থাকা একটি ব্যাকটেরিয়া ৩০ রকমের দুর্গন্ধযুক্ত গ্যাস সৃষ্টি করে। কাজেই দুই দিন গোসল করলে এই দুর্গন্ধ যে আরো বাড়বে, তা বলাই বাহুল্য।

৪. পরপর দুই দিন গোসল না করার আর একটা সমস্যা হল, চামড়ার উপর একটি তৈলাক্ত আবরণ তৈরি হয়। এই আবরণ চর্মরোগের কারণ হয়। নিয়মিত গোসল করলে এই বিপদ এড়ানো যায়।

৫. চর্মরোগ বিশেষজ্ঞ হোলি এইচ. ফিলিপস জানাচ্ছেন. ঘামে-ভেজা জামাকাপড় দীর্ঘক্ষণ পরে থাকলে ব্যাকটেরিয়া এবং ফাংগাস ঘটিত রোগের ভয় আরো বাড়ে। এর ফলে চুলকানি কিংবা র‌্যাশ সৃষ্টি হয় চামড়ায়। নিয়মিত গোসল না করলে এই সমস্যার পথ রোধ করা সম্ভব। তা হলে কোন ভাবে কোন কারণে কি স্নান এড়ানো যাবে না? বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন গোসল না করা একেবারেই উচিৎ নয়। আর যদি দিন দু’য়েক কোন কারণে গোসল না করে যদি থাকতেই হয়, তা হলেও বগল, কুচকি, এবং মুখ অবশ্যই ভাল ভাবে ধুতে হবে। আর পোশাক অবশ্যই একটা নির্দিষ্ট সময় বাদে বাদে পাল্টাতে হবে। তা হলে অনেকটাই কমবে বিপদের আশঙ্কা।

এ বিভাগের অন্যান্য সংবাদ