News Bangla 24 BD | ফিজিতে ৭.২ মাত্রার ভূমিকম্প - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

ফিজিতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, স্থানীয় সময় বুধবার ফিজির উপকূলে আঘাত হানা ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ২। তবে ভূমিকম্পের আঘাতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। প্রথমদিকে ভূমিকম্পটি থেকে সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করা হয়েছে। খবর এএফপির।

ফিজির রাজধানী সুভা থেকে ২৮৩ কিলোমিটার এবং নাডি থেকে ২২১ কিলোমিটার দূরে ভূমিকম্পটি আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১৫ কিলোমিটার। ভয়াবহ ওই ভূমিকম্পের পর আরো দু’বার অল্প মাত্রার কম্পন অনুভূত হয়েছে।

ভূমিকম্পের পরপরই প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছিল, উপকেন্দ্র থেকে ৩ কিলোমিটার এলাকাজুড়ে সুনামি হওয়ার আশঙ্কা রয়েছে। পরে ওই সতর্কতা প্রত্যাহার করে নেওয়া হয়।

প্যাসিফিক রিং অব ফায়ারে অবস্থানের কারণে ফিজিতে প্রায়ই ছোট-বড় বিভিন্ন মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

এর আগে সোমবার ফিজির দক্ষিণে ৬ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এছাড়া গত মাসে পাপুয়া নিউ গিনির কাছে ৭ দশমিক ৯ মাত্রার একটি ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছিল দেশটি।

এ বিভাগের অন্যান্য সংবাদ