আগস্ট-সেপ্টেম্বরে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া
চলত বছরই বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া টেস্ট দল।অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর প্রায় নিশ্চিত। যদি এর মধ্যে আবার নিরাপত্তাজনিত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। অস্ট্রেলিয়ার এবিসি রেডিওকে এমনটাই জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড।
২০১৭ সালে অস্ট্রেলীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরের সম্ভাবনা নিয়ে সাদারল্যান্ড বলেছেন, ‘সম্ভাবনা যথেষ্টই। আমরা দেখেছি, গত বছরের শেষ দিকে ইংল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশ সফরে গিয়েছিল। তাদের ঘিরে নিরাপত্তাব্যবস্থা ছিল যথেষ্ট উঁচু–মানের। আমরা সে সময় আমাদের নিরাপত্তাপ্রধান শন ক্যারলকে ৮-১০ দিনের জন্য বাংলাদেশে পাঠিয়েছিলাম। তিনি সেখানে নিরাপত্তাব্যবস্থা সম্বন্ধে ধারণা নিয়েছিলেন।’
বাংলাদেশের নিরাপত্তাব্যবস্থা অস্ট্রেলীয় বোর্ডকে আশ্বস্ত করছে বলেই জানিয়েছেন সাদারল্যান্ড, ‘এখনো অনেক কিছু ঘটে যেতে পারে। আমরা পরিস্থিতির ওপর টানা দৃষ্টি রাখব। তবে আমরা বাংলাদেশে যাচ্ছি, এটি ধরে নিয়েই পরিকল্পনা করছি। বাংলাদেশ সরকার ও ক্রিকেট বোর্ড যে ধরনের নিরাপত্তাব্যবস্থার কথা বলছে, সেটা আমাদের অবশ্যই স্বস্তির কারণ হয়ে আছে। এই মুহূর্তে আমাদের পরিকল্পনা বাংলাদেশে আমরা দুটি টেস্ট খেলব।’
কোনো দিনক্ষণ চূড়ান্ত না হলেও আগামী আগস্ট-সেপ্টেম্বরের দিকে এই সফর হতে পারে বলে জানিয়েছেন সাদারল্যান্ড। ২০১৫ সালের অক্টোবরে নিরাপত্তার কারণে বাংলাদেশ সফর স্থগিত করে অস্ট্রেলিয়া। পরের বছর যুব বিশ্বকাপেও তারা দল পাঠায়নি।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 