উপস্থপনা জগতে এ মুহূর্তে আলোচিত নাম আমব্রিন। টিভিপর্দায় হরহামেশাতেই তার উপস্থিতি লক্ষ্য করা যায়। শুধু টিভি পর্দায় নয়, বিভিন্ন বড় বড় ইভেন্টগুলোও এখন তার দখলে। বিদেশী কোনো শিল্পী বাংলাদেশে পারফরম করতে এলেই সেটি উপস্থাপনার জন্য আমব্রিনকেই ডাক দেয়া হয়।
এরই মধ্যে আতিফ আসলামের কনর্সাট, অরিজিৎ সিংয়ের কনসার্ট সহ বেশ কয়েকটি ইভেন্টের কাজ করে নিজের যোগ্যতার কথা সর্বত্র জানান দিয়েছেন আমব্রিন। যে কারণে এখন যে কোনো বড় শো গুলোতে উপস্থাপক হিসেবে তাকেই পছন্দের তালিকায় রাখা হয়।
এ প্রসঙ্গে আমব্রিন বলেন, এখন দেশে বিদেশে বেশকিছু ইভেন্টের কাজ করছি। দারুণ লেগেছে। আমার সত্যিই খুব ভালো লাগে যখন কোনো বড় শো এর উপস্থাপনার দায়িত্ব আমাকে দেয়া হয়। এসব শো গুলোতে কাজ করতে গিয়ে অভিজ্ঞতা অনেক হয়। সে সঙ্গে আত্মবিশ্বাসটা তুঙ্গে থাকে। এ মাসের মাঝামাঝিতে আমেরিকায় একটি বড় শোয়ের কাজ করবেন বলে জানিয়েছেন আমব্রিন।
পাশাপাশি ভারতেও একটি ইভেন্টের ব্যাপারে কথা চূড়ান্ত করতে যাবেন এ মডেল-উপস্থাপক। ২০১৫ সাল থেকে বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) উপস্থাপনা করেই আমব্রিন নতুন করে আলোচনায় আসেন।
এছাড়া টিভিতে দেশ টিভির ‘সিনেমা এক্সপ্রেস’, এনটিভিতে ‘উদ্দীপন’ অনুষ্ঠানগুলোর কাজ করছেন। তবে কিছু কাজ থেকে এরই মধ্যে সরে দাঁড়িয়েছেন তিনি। নিয়মিত অনুষ্ঠানের পাশাপাশি বিশেষ অনুষ্ঠানগুলোতেও দেখা মেলে আমব্রিনের।
গেল বছর কোরবানির ঈদে মাছরাঙা, আরটিভি, বৈশাখী দেশটিভি সহ বেশ কয়েকটি চ্যানেলে একাধিক বিশেষ অনুষ্ঠানে দেখা গেছে আমব্রিনকে। উপস্থাপনার পাশপাশি অভিনয়ও নিয়মিত করছেন আমব্রিন। তবে নতুন করে কোনো নাটকের শুটিং করছেন না তিনি। দীর্ঘদিন ধরে উপস্থাপনা ও অভিনয় করছেন এ মডেল-উপস্থাপক। এ দুইয়ের মধ্যে উপস্থাপনাটাই বেশি পছন্দের আমব্রিনের।
এ প্রসঙ্গে তিনি বলেন, অভিনয় ও উপস্থাপনার মধ্যে বেশি ভালোলাগা কাজ করে উপস্থাপনায়। এটি আমার শুধু ভালোলাগা নয়। ভালোবাসাও বলতে পারেন। আর অভিনয়টাও ভালোলাগে। আসলে উপস্থাপনা হলো যেটা বাস্তবের আমি। আমিটাকে টিভিপর্দায় দর্শক দেখতে পান। আর অভিনয় হলো যেটা আমি নই। মূলত লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মধ্য দিয়ে মিডিয়া জগতে এসেছেন আমব্রিন। আর এখান থেকেই তার যত প্রাপ্তির গল্প।
ক্যারিয়ার শুরুর এ জায়গাটি প্রসঙ্গে আমব্রিন বলেন, লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা আমার জন্য বিশাল একটা প্ল্যাটফর্ম ছিল। সেখানে শীর্ষ দশ-এ অবস্থান করে এখন মিডিয়ায় নিয়মিত কাজ করছি। সত্যিই ওই প্ল্যাফর্মটির কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ। আজ আমার অবস্থানের পেছনে এর অবদানের কথা অস্বীকার করা যাবে না। তবে আমি আজকের আমব্রিন হতে পেরেছি কিংবা আজ আমার যা অর্জন তার পেছনে আমি অনেক শ্রম দিয়েছি। প্রতিযোগিতা থেকে বেরিয়ে এসে নিয়মিত কাজের পাশাপাশি অনেক শেখা হয়েছে। অনেক জানাও হয়েছে। প্রতিনিয়ত ভালো কাজটা উপহার দেয়ার জন্য নিজেকে রাতে দিনে তৈরি করেছি। সবমিলিয়ে বলবো এই ৯ বছর মিডিয়া ক্যারিয়ারে অনেক পেয়েছি। তবে এখানেই শেষ নয়। আমাকে অনেক দূর যেতে হবে। সেজন্য আরও পরিশ্রম করতে হবে।
আমব্রিন পরিশ্রম করছেন। কারণ নিজেকে তিনি নিয়ে যেতে চান অন্য উচ্চতায়। শুধু বাংলাদেশে নয়। বিশ্বমানের উপস্থাপকদের একজন হতে চান আমব্রিন।
তিনি বলেন, আসলে আমাদের দেশ থেকে তেমন কাউকে বিশ্বমাধ্যমে উপস্থাপনায় সুনাম অর্জন করতে দেখা যায়নি। সে জায়গা থেকে আমি সে চেষ্টায় থাকবো। বিপিএল নয় আইপিএল কিংবা বিশ্বের অন্য বড় বড় আয়োজনে হোস্ট হিসেবে নিজেকে দেখতে চাই।
উপস্থাপনায় আলোচনায় এসে এরই মধ্যে চলচ্চিত্র নির্মাতাদেরও পছন্দের পাত্রীতে পরিণত হয়েছে উঠেছেন আমব্রিন। শোনা যাচ্ছে খুব শিগগিরই একটি চলচ্চিত্রে অভিনয় করবেন তিনি। তবে এসব কিছু চূড়ান্ত নয়। এমনটাও বলেছেন আমব্রিন। তার ভাষ্যে, আমি চলচ্চিত্রের ব্যাপারে আগে নার্ভাস ছিলাম। তবে গত কয়েক বছর ধরে টিভিপর্দায় অভিনয় করতে গিয়ে ধীরে ধীরে আত্মবিশ্বাস বেড়েছে। এখন আমি প্রস্তুত। তবে এখনো কিছু চূড়ান্ত হয়নি। আবার একই সঙ্গে এও বলছি যে চলচ্চিত্রের ব্যাপারে খুব যে সিরিয়াস তা কিন্তু নয়। ভালো গল্প ও পছন্দের নায়ক হলে অবশ্যই করবো।
কিছুদিন আগেই বাবা হারিয়েছেন আমব্রিন। যে যন্ত্রনা প্রতিটি মুহূর্তে কাঁদিয়ে বেড়ায় তাকে। আমব্রিন বলেন, বাবার চলে যাওয়াটা হঠাৎ করেই ছিল। এভাবে আমাদের ছেড়ে যাবে বুঝতেই পারিনি। তাকে হারানোর কষ্টটা প্রতিটি মুহূর্তে কাঁদিয়ে বেড়ায়।
সূত্র: মানবজমিন

গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক
ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম
জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ আততায়ীর গুলি.অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন
আগামী ১৮ মার্চ সুপ্রিম কোর্ট সাধারণ ছুটি ঘোষণা
আগামীকাল বৃহস্পতিবার সংসদে রাষ্ট্রপতির ভাষণ
আজ বুধবার ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক
ঈদুল ফিতরের আগে বুধ ও বৃহস্পতিবার তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান 