News Bangla 24 BD | জিদানের বর্ষপূর্তিতে রিয়ালের দুর্দান্ত জয় - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

জিদানের বর্ষপূর্তিতে রিয়ালের দুর্দান্ত জয়


সান্তিয়াগো বার্নাব্যুতে বুধবার রাতে জিনেদিন জিদানের বর্ষপূর্তির দিনে দুর্দান্ত জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। সেভিয়াকে ৩-০ ব্যবধানে হারিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩৮ ম্যাচ অপরাজিত থাকলো মাদ্রিদের ক্লাবটি। গত বছর এই দিনে মূল কোচ হিসেবে জিদান দায়িত্ব নেওয়ার পর উয়েফা চ্যাম্পিয়নস লিগ ও সম্প্রতি ক্লাব বিশ্বকাপ জেতে ক্লাবটি।

ইনজুরির কারণে গ্যারেথ বেল আগে থেকেই দলের বাইরে ছিলেন। আর ক্রিশ্চিয়ানো রোনালদো ছিলেন বিশ্রামে।এদিকে করিম বেনজেমাকেও বেঞ্চে রেখে একাদশ সাজান জিদান। রক্ষণের দুই ভরসা রামোস ও পেপেও ছিলেন না। অনেকটা ভেবে চিন্তেই দল সাজাতে হয় জিদানকে।

তবে বেশি ম্যাচ খেলার সুযোগ না পাওয়া রদ্রিগেজ ছিলেন এইদিন মূল দলে। ঘরের মাঠে প্রথমার্ধের ১১ মিনিটে ডি বক্সের বাইরে থেকে জোরালো শটে বল জালে পাঠান কলম্বিয়ার এই মিডফিল্ডার।

ম্যাচের ৩০ মিনিটে ক্রুসের কর্নারে লাফিয়ে হেডে ব্যবধান দ্বিগুণ করেন ভারানে। প্রথমার্ধ শেষ হবার দুই মিনিট আগে ৪৩ মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোলটি করে জয় নিশ্চিত করে ফেলেন রদ্রিগে। পরবর্তীতে ৩-০ ব্যবধানের সহজ জয় নিয়েই মাঠ ছাড়েন জিনেদিন জিদানের শিষ্যরা। আর এ জয়ে কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে ওঠার পথে এগিয়ে গেলো ইউরোপ চ্যাম্পিয়নরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ