মালয়েশিয়ান ছবি ‘বাংলাশিয়া’য় অভিনয় করেও দেশের বাইরে বড় পর্দায় মুখ দেখাতে ব্যর্থ হয়েছিলেন দেশি চলচ্চিত্রের নায়ক নিরব। চলচ্চিত্রটি নিষিদ্ধ করে সে দেশের সরকার। এবার নিরবের চোখ বলিউডে। সম্প্রতি বলিউডি হরর ফিল্ম শয়তান-এ অভিনয় করেছেন তিনি। বৃহস্পতিবার মধ্যরাতে প্রকাশিত হল ছবিটির ট্রেইলার।
মাস চারেক আগে ভারতের বেঙ্গালুরু যান ঢালিউড অভিনেতা নিরব। ভারতের বিভিন্ন স্থানে টানা এক মাসেরও বেশি সময় ধরে শুটিং শেষে দেশে ফিরেছেন তিনি। গতকাল রাতে দেখা গেল নিরবের সেই পরিশ্রমের ফসলের এক ঝলক। নিরব অভিনীত বলিউডের সেই ছবির নাম ‘শয়তান’।
সম্প্রতি প্রকাশিত হয়েছে ছবিটির ট্রেলার। দুই মিনিট ছয় সেকেন্ডের সেই ট্রেলারে নিরবের উপস্থিতি প্রশংসিত হয়েছে। শুরুতে ছবির নাম ছিল ‘বালা’। পরে সেই নাম পরিবর্তন করা হয়। একটি সত্যি ঘটনা অবলম্বনে নির্মিত ভৌতিক ধাঁচের ছবিটিতে নিরবকে একজন গোয়েন্দা কর্মকর্তার চরিত্রে দেখা যাবে। ট্রেলার দেখে বোঝা গেল, মারপিট ছাড়াও ছবিটিতে রয়েছে বেশ কিছু রোমান্টিক দৃশ্য।
নিজের প্রথম বলিউডি সিনেমার ‘ফার্স্ট লুক’-এ উচ্ছ্বসিত নিরবও। প্রথম আলোর সঙ্গে আলাপে তিনি বলেন, ‘আমার অভিনয়জীবনের জন্য এটা অনেক বড় একটা অনুপ্রেরণা। বিগ বাজেটের না হলেও, বলিউড তো বলিউডই। ওদের বাজারটা বড় এবং সবকিছু আন্তর্জাতিক মানের। যত দিন কাজ করেছি অনেক কিছু শিখেছি। এটা সত্যি দারুণ এক প্রাপ্তি। সবাই দোয়া করবেন, বাংলাদেশের চলচ্চিত্র ও সংস্কৃতিকে হৃদয়ে ধারণ করে যেন অনেক দূর পৌঁছাতে পারি।’
শয়তান ছবিতে নায়িকা অর্থাৎ নিরবের স্ত্রীর ভূমিকায় আছেন ভারতীয় অভিনেত্রী কবিতা রাধেশ্যাম। মনোবিজ্ঞানী চরিত্রে দেখা যাবে পাকিস্তানি অভিনেত্রী মীরা খানকে। এ ছাড়াও অভিনয় করেছেন আমিতা নানজিয়া, আসিফ বাসরা, ইতি আচারিয়া, শিশুশিল্পী বেবি তাসমিয়া। ‘শয়তান’ ছবির গল্প ও চিত্রনাট্য লিখেছেন ফয়সাল সাইফ আর পরিচালক সামির খান। ফেইথ পিকচার্স প্রযোজিত ছবিটি শিগগির মুক্তি পাবে।

মালয়েশিয়ার উদ্দেশে বিকেলে রওনা হবেন প্রধানমন্ত্রী
খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী
দেশেই মেসি-রোনালদোর মতো খেলোয়াড় তৈরি হবে: প্রধানমন্ত্রী
বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা
চিত্রনায়িকা ইয়ামিন হক ববির স্বামী গ্রেফতার
চীনা প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২৬ জুন
পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের!
একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই 