নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা
১২ জানুয়ারি থেকে নিউজিল্যান্ডের ওয়েলিংটনে শুরু হতে যাচ্ছে টেস্ট সিরিজ। এই সিরিজকে সামনে রেখে শুক্রবার দুপুরে প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
প্রথম টেস্টে বাংলাদেশের স্কোয়াড: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), ইমরুল কায়েস, মমিনুল হক, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, কামরুল ইসলাম রাব্বী, সৌম্য সরকার, তাসকিন আহমেদ, নুরুল হাসান সোহান, শুভাশীষ রায়।
প্রথমবারের মত টেস্ট দলে জায়গা পেয়েছেন তাসকিন আহমেদ। ২০১৪ সালে জাতীয় দলের ওয়ানডে ক্যাপ পেয়েছিলেন তাসকিন। ডানহাতি এ পেসারের এবার টেস্ট ক্যাপের স্বপ্নও পূরণের পথে। টেস্ট দলের সবশেষ স্কোয়াড থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক হোসেন ও শুভাগত হোম চৌধুরী। ইংল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্টের স্কোয়াডে থাকা শুভাশীষ রায়ও আছেন এ স্কোয়াডে।
ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নেয় নিউজিল্যান্ড। এরপর তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ এক ম্যাচ হাতে রেখেই জিতে নিয়েছে নিউজিল্যান্ড। ৮ জানুয়ারি সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ১২ জানুয়ারি প্রথম টেস্টে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে।
ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের হারের বৃত্ত থেকে টেস্ট সিরিজে বেরিয়ে আসতে পারে কিনা বাংলাদেশ সেটাই এখন দেখার বিষয়।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 